বিএনপি নেতাদের সিদ্ধান্তেই ২৮ অক্টোবর হামলার ঘটনা ঘটে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২৩, ১৫:৪৬আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ১৫:৪৬

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি নেতারা ২৮ অক্টোবর মহাসমাবেশে বসে সিদ্ধান্ত দিচ্ছিলেন, সেই সিদ্ধান্তের পরই ঘটনাগুলো ঘটেছে। সে কারণে তারা দায় এড়াতে পারেন না। যদি কেউ নির্দোষ হয়, পুলিশের তদন্তের পর খালাস হবেন, আর না হলে তাদের নামে চার্জশিট হবে।

জেল হত্যা দিবস উপলক্ষে শুক্রবার (৩ নভেম্বর) নাজিমউদ্দিন রোডের পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি একটি ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল, যেমনটি ২০১৩-১৪ সালে করেছিল। সে রকম ঘটনা আবারও ঘটাতে চাচ্ছে, যার প্রমাণ গত ২৮ অক্টোবরের ঘটনা। সেদিন যারা যারা সেখানে নেতৃত্ব দিয়েছেন, যারা ওখানে অবস্থান করেছেন, কেউই দায় অস্বীকার করতে পারবেন না।

আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, আমাদেরকে সুস্পষ্টভাবে বলে দিয়েছিল তারা নাইটিঙ্গেল মোড় পার হয়ে এদিকে আসবেন না। ফকিরাপুল মোড়ের থেকে বাইরে যাবেন না। প্রধান বিচারপতির বাসার সামনে হাজার দুয়েক মানুষ আগে থেকেই জটলা শুরু করে দিয়েছিল। উদ্দেশ্য ছিল আওয়ামী লীগের শান্তি সমাবেশে যারা যাবে তাদেরকে তারা মারধর করবে। এ ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য যারা যারা যেখানে ছিলেন, ভিডিও ফুটেজে যাদেরকে দেখা যাচ্ছে তাদের অ্যারেস্ট করা হচ্ছে। সেদিন তারা সারা বাংলাদেশ থেকে তাদের নেতাকর্মী জড়ো করেছিলেন নয়াপল্টন এবং আশপাশ এলাকায় বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

/আরটিএ/আরআইজে/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
রামিসা হত্যার বিচার দ্রুত শেষের আশা, ‘ডলার’ সম্পর্কে তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
কী হচ্ছে জঙ্গল সলিমপুরে
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম