শুদ্ধাচার পুরস্কার পেলেন ভূমি মন্ত্রণালয়ের ৫ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০২৩, ১৯:৩৯আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ১৯:৫৪

কর্মক্ষেত্রে শুদ্ধাচার চর্চার স্বীকৃতি হিসেবে ভূমি মন্ত্রণালয়ের পাঁচ জন গণকর্মচারী ২০২২-২৩ অর্থবছরের জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন।

পুরস্কারপ্রাপ্তরা হলেন–ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নজরুল ইসলাম, উপসচিব ড. রাজ্জাকুল ইসলাম, ব্যক্তিগত কর্মকর্তা মো. শাহজামাল, অফিস সহায়ক আব্দুল বাছেদ এবং অফিস সহায়ক হাবিবা আক্তার। তারা নিজ নিজ ক্যাটাগরিতে ২০২২-২৩ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার অর্জন করেন।

মঙ্গলবার (৭ নভেম্বর) ভূমি মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

এ উপলক্ষে সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে শুদ্ধাচার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা সনদ ও স্মারক তুলে দেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

ভূমিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের চারটি স্তম্ভের মধ্যে স্মার্ট সরকার অন্যতম। কর্মক্ষেত্রে শুদ্ধাচার নিশ্চিত করা স্মার্ট সরকার স্থাপনে অপরিহার্য। আমাদের নিজ নিজ ক্ষেত্রে এমনভাবে কাজ করতে হবে, যা কর্মক্ষেত্রে আমাদের অনুজদের অনুপ্রাণিত করে।’

ভূমি মন্ত্রণালয় একটি সেবামুখী মন্ত্রণালয় উল্লেখ করে তিনি বলেন, ‘ভূমি মন্ত্রণালয় ও এর আওতাভুক্ত দফতর/সংস্থায় কর্মরত সবাইকে আইনের মধ্যে থেকে ভূমিসেবা গ্রহীতার সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে।’

ভূমি সচিব খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও ছিলেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্বাছ উদ্দিন, ঢাকার বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, ঢাকার জেলা প্রশাসক আনিসুর রহমানসহ ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

/এসআই/আরকে/এমওএফ/
সম্পর্কিত
‘ভূমি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না’, সংসদে প্রশ্ন
এক ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
ভূমি নিবন্ধন ডিজিটাল করতে ৬৩৩ কোটি টাকার প্রকল্প
সর্বশেষ খবর
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ