জনগণের ক্ষতি হবে এমন কোনও সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেন না: সালমান এফ রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২৩, ১৬:৪৫আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ১৬:৪৫

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে স্বীকৃতি পেয়েছে। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃতের কারণে। প্রধানমন্ত্রী যেকোনও সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করেন এতে জনগণের উপকার হবে কিনা। জনগণের ক্ষতি হবে এমন কোনও সিদ্ধান্ত তিনি কখনোই নেন না।

প্রধানমন্ত্রীর এমন সিদ্ধান্তের কারণেই আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল বলেও উল্লেখ করেন সালমান এফ রহমান এমপি।

রবিবার (১২ নভেম্বর) ঢাকার নবাবগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে পৃথিবীতে যে নতুন প্রযুক্তি এসেছে তার সঙ্গে আমাদের নিজেদের তাল মিলিয়ে থাকতে হবে। নিজেদেরকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার দিকে এগিয়ে নিতে হবে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপ মহাপরিচালক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থাটির পরিচালক মো. আমিন উদ্দিন, সাইদুজ্জামান, আসলাম সিকদার ও জেলা কমান্ডান্ট মো. আলমগীর সিকদারসহ অনেকে।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
হেলমেট–জ্যাকেটে সালমান এফ রহমানের হাঁসফাঁস, ‘গরমে মরেই যাবো’
সালমান-আনিসের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো 
মানবতাবিরোধী মামলায় সালমান-আনিসুলের সাক্ষ্যগ্রহণ পেছালো
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের