আলুর দাম নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০২৩, ১৫:২৪আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ১৫:২৭

পাইকারি ও খুচরা পর্যায়ে আলুর দাম নির্ধারণ করে দিলেও বাজারে সেই দাম মানছেন না ব্যবসায়ীরা। এবার আলুর দাম নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। আজ সোমবার (১৩ নভেম্বর) থেকে কোল্ড স্টোরেজগুলো থেকে জেলা প্রশাসনের প্রতিনিধির উপস্থিতিতে ২৭ টাকা দরে বিক্রি হবে আলু। 

সোমবার (১৩ নভেম্বর) সকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের সার্বিক বাজার পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এসব কথা জানান।

তিনি জানান, কোল্ড স্টোরেজগুলোতে একজন করে কর্মকর্তা নিয়োগ করেছে জেলা প্রশাসন। কোল্ড স্টোরেজ থেকে কেবল তাদের উপস্থিতিতেই ২৭ টাকা দরে আলু বের হবে, অন্যথায় নয়। একইভাবে খুচরা মূল্য ৩৬ টাকা বাস্তবায়নের বিষয়টিও তদারকি করা হবে। ডিমের বিষয়টি একইভাবে তদারকি করা হবে।

দাম নিয়ন্ত্রণে সরকার আলু আমদানির অনুমতি দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, কৃষি মন্ত্রণালয় এখন পর্যন্ত ২ লাখ টন আমদানির অনুমোদন দিয়েছে। এখন পর্যন্ত ১৫ হাজার টনের জন্য এলসি খোলা হয়েছে। নতুন আলু না আসা পর্যন্ত আমদানি চলবে বলেও জানান তিনি। 

আলু এর আগে কখনও আমদানি করতে হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘এবারই প্রথম আলু আমদানি করতে হলো। আলুর দাম বেড়েছে চাহিদা অনুযায়ী যোগান না হওয়ায়। গতকাল (রবিবার) পর্যন্ত ১০ হাজার ৯৫ টন আলু আমদানি করা হয়েছে।’ আলু আমদানির ফলে দাম এখন কমছে বলেও উল্লেখ করেন তিনি।

খাদ্যপণ্য আমদানি করতে এলসি খুলতে যাতে সমস্যা না হয়, সেজন্য বাংলাদেশ ব্যাংক থেকে সব ব্যাংকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

/এসআই/ইউএস/
সম্পর্কিত
বাজেট ‘ভালো নাকি মন্দ’ বুঝবেন কী করে
বাংলাদেশে বিনিয়োগ ও জ্বালানি সহযোগিতা বাড়াতে আগ্রহী জার্মানি
‘পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প’ 
সর্বশেষ খবর
বিশ্বকাপে স্পষ্ট কোনও ফেভারিট নেই, ব্রাজিল জেতার জন্য লড়বে: আনচেলত্তি
বিশ্বকাপে স্পষ্ট কোনও ফেভারিট নেই, ব্রাজিল জেতার জন্য লড়বে: আনচেলত্তি
তেহরানের ‘বিজয়’ দাবির মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে চুক্তির আভাস
তেহরানের ‘বিজয়’ দাবির মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে চুক্তির আভাস
টিভিতে আজকের খেলা (১৩ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৩ জুন, ২০২৬)
‘জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষকই নন, তিনি বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক’ 
‘জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষকই নন, তিনি বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক’ 
সর্বাধিক পঠিত
সংসদ নির্বাচনে ২৭ হাজার ভোটে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
সংসদ নির্বাচনে ২৭ হাজার ভোটে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাইকমিশনার
বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাইকমিশনার
কেন দলে দলে নাগরিকত্ব ছাড়ছেন মার্কিনিরা
কেন দলে দলে নাগরিকত্ব ছাড়ছেন মার্কিনিরা
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
আজ থেকে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ: ট্রাম্প
আজ থেকে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ: ট্রাম্প