আদম তমিজীর আত্মহত্যার হুমকি, ফিরে গেলো র‌্যাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২৩, ১০:৪৮ আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ২২:৪৯

ফৌজদারি মামলা ও ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাজধানীর গুলশানের বাসায় হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজী হককে গ্রেফতার করতে অভিযান চালায় র‌্যাব। এ সময় তিনি আত্মহত্যার হুমকি দিলে পরে সেখান থেকে ফিরে আসে র‌্যাব-১।

এর আগে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত ৮টার পর থেকে গুলশান ২ নম্বরে আদম তমিজীর বাসায় গভীর রাত পর্যন্ত অভিযান চালানো হয়।

র‌্যাবের দায়িত্বশীল এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, র‌্যাব সদস্যরা আদম তমিজীর বাসায় ঢুকে তার সঙ্গে কথা বলতে গেলে তিনি আত্মহত্যার হুমকি দেন। এমনকি তার স্ত্রীদেরও হত্যার হুমকি দেন। পরিস্থিতি স্বাভাবিক না থাকায় র‌্যাব সদস্যরা ফিরে আসেন।

এর আগে তিনি দুবাই ও সৌদি আরবে অবস্থানের সময় ফেসবুক লাইভে এসে নিজের ব্যবসায়িক ক্ষতি এবং দখলের অভিযোগ এনে বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেন।

এ ছাড়া বিভিন্ন সময় ফেসবুক লাইভে এসে আদম তমিজী প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এমনকি ফেসবুক লাইভে এসে বাংলাদেশের পাসপোর্টও পুড়িয়ে ফেলেন তিনি।

সৌদি আরবে অবস্থান শেষে গত ১৩ নভেম্বর বাংলাদেশে আসেন আদম তমিজী। তিনি বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক।

/আরটি/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
সর্বশেষ খবর
দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা 
দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা 
প্রসূতির মৃত্যু: চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
প্রসূতির মৃত্যু: চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ