জামায়াতের নিবন্ধন বাতিলের রায় বহাল: যা বললেন অ্যাটর্নি জেনারেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২৩, ১৫:৪৮আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১৭:৪৫

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, ‘জামায়াত এখন নিবন্ধিত রাজনৈতিক দল না। নিবন্ধিত ছাড়া অন্যদের ক্ষেত্রে কী করণীয় ডিএমপি অ্যাক্ট বা রেগুলেশন দেখে ওনারা সিদ্ধান্ত নেবেন।’

জামায়াতের নিবন্ধন বাতিল করে হাইকোর্টের আদেশ বহাল রেখে আপিল বিভাগের রায়ের পর রবিবার (১৯ নভেম্বর) নিজ কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, ‘আদালত কয়েকবার সময় দিয়েছেন, আজকে সকালে তারা (জামায়াতের আইনজীবী) আবারও সময় চান। এরপর আদালত ওই আইনজীবীকে (জামায়াতের আইনজীবীর পক্ষে থাকা আইনজীবী) বললেন—সাড়ে ১১টার দিকে আসেন, রেডি হয়ে আসেন। সাড়ে ১১টার দিকে আদালতে এসে তিনি আবারও সময় চাইলে আদালত আবেদন খারিজ করে দেন। ওনাদের আইনজীবী ছিলেন না, অ্যাডভোকেট অন রেকর্ডও ছিলেন না। যিনি ছিলেন তিনি হচ্ছেন মূল আইনজীবীর পক্ষের।’

জামায়াতের আইনজীবীরা বলছেন কর্মসূচিতে বাধা নেই, এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আইনটা কেন হলো? সবাই রাজনীতি করতে পারবেন, তবে রাজনীতি করতে হলে নিবন্ধনটা নিতে হবে। নিবন্ধন ছাড়া রাজনৈতিক দলগুলো অনেক কাজ করতে পারে না। সেক্ষেত্রে নিবন্ধনের সঙ্গে যে আরপিও আইন আছে, সেগুলো দেখে ওনারা রাজনীতি করতে পারবেন কিনা, সিদ্ধান্ত হবে।’

‘রাজনীতির জন্য নিবন্ধন নিতে হয়, সেটা এখন বাতিল। অর্থাৎ তারা এখন নিবন্ধিত রাজনৈতিক দল না। নিবন্ধিত ছাড়া অন্যদের ক্ষেত্রে কি করণীয়, ডিএমপি অ্যাক্ট বা রেগুলেশন দেখে ওনারা সিদ্ধান্ত নিবেন’, বলেন অ্যাটর্নি জেনারেল।

তিনি আরও বলেন, ‘ওনারা রেস্টোরেশন বা রিভিউ আবেদন করতে পারেন। সেটা না করা পর্যন্ত আজকের আদেশ বহাল থাকবে।’

/বিআই/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম