ভিকারুননিসার শিক্ষক হাসিনা বেগমের এমপিও স্থগিতের আদেশ অবৈধ: হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২৩, ২৩:১১আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ২৩:১১

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক (সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ) হাসিনা বেগমের এমপিও স্থগিতের আদেশ অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত জারি করা রুল যথাযথ ঘোষণা করে রবিবার (১৯ নভেম্বর) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে রিটকারীর পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া।

পরে আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, ২০২০ সালের ২৭ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (বেসরকারি-১) কর্তৃক হাসিনা বেগমের এমপিও স্থগিত করা হয়। পরে তিনি এমপিও স্থগিতাদেশ প্রত্যাহারের নির্দেশনার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন।

ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ১১ ফেব্রুয়ারি হাসিনা বেগমের এমপিও স্থগিতের আদেশ কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালকসহ মোট চার জন বিবাদীকে এ রুলের জবাব দিতে বলা হয়েছিল। যার ধারাবাহিকতায় ওই রুল চূড়ান্ত শুনানির জন্য হাইকোর্টে ওঠে। শুনানি শেষে রুলটি যথাযথ ঘোষণা করে রায় দিলেন হাইকোর্ট। এর ফলে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক (সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ) হাসিনা বেগমের এমপিও স্থগিতের আদেশ অকার্যকর হয়ে গেলো।

/বিআই/আরআইজে/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম