ফ্লাইটে অসুস্থ যাত্রীর জীবনরক্ষায় বিমানের লন্ডনগামী ফ্লাইট গেলো বুলগেরিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২৩, ০০:৪২আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০২:২৪

উচ্চ রক্তচাপ ও শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দেওয়া যাত্রীর জীবনরক্ষায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডন ফ্লাইট বুলগেরিয়ায় জরুরি অবতরণ করার ঘটনা ঘটেছে। যাত্রীকে চিকিৎসা দেওয়ার জন্য বুলগেরিয়ার সোফিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে মেডিক্যাল ইমার্জেন্সি ঘোষণা করে জরুরি অবতরণ করে ফ্লাইটটি। পরবর্তীতে সেই যাত্রীকে চিকিৎসার জন্য বুলগেরিয়ার একটি হাসপাতালে পাঠানো হয়। ১ ডিসেম্বর সিলেট থেকে লন্ডনগামী ফ্লাইটে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গত ১ ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ২০১ ফ্লাইটটি সিলেট থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়। ফ্লাইটের মধ্যে একজন যাত্রীর হঠাৎ উচ্চ রক্তচাপ ও শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দেয়। ৮৪ বছর বয়সী ওই যাত্রী সিলেট থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। তার কাছে ফিট টু ফ্লাই মেডিক্যাল সার্টিফিকেট ছিল।

কেবিন ক্রুরা সেই যাত্রীর অসুস্থতার বিষয়টি ফ্লাইটের ক্যাপ্টেনকে জানান। পরে ফ্লাইটের মধ্যে কোনও ডাক্তার আছেন কি না জানতে ককপিট থেকে সেই ফ্লাইটের পাইলট ইন কমান্ড (পিআইসি) ক্যাপ্টেন ইশতিয়াক হোসেন ঘোষণা করেন। ক্যাপ্টেন ইশতিয়াক বিমানের চিফ অব প্লানিং অ্যান্ড শিডিউলিং। সেই ফ্লাইটে সেকেন্ড ক্যাপ্টেন ছিলেন ক্যাপ্টেন এনাম, তিনি বিমানের চিফ অব ফ্লাইট সেইফটি। ফ্লাইটে ফার্স্ট অফিসার ছিলেন ইশতি।

সেই ফ্লাইটে থাকা একজন চিকিৎসক যাত্রী ছিলেন, তিনি অসুস্থ যাত্রীকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন। ফ্লাইটের মধ্যে অসুস্থ যাত্রীকে নিরবচ্ছিন্ন অক্সিজেন দেওয়া হয়। একই সাথে চিকিৎসক যাত্রীর পরামর্শে অন্যান্য প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। তারপরও যাত্রীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। তখন চিকিৎসক যাত্রী ক্যাপ্টেনকে জানান, অসুস্থ যাত্রীকে দ্রুত হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিতে হবে।

ক্যাপ্টেন ইশতিয়াক যাত্রীর জীবন রক্ষার্থে ফ্লাইটটি বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতে অবস্থিত সোফিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে মেডিক্যাল ইমার্জেন্সি ঘোষণা করে জরুরি অবতরণ করে।

সেই ফ্লাইটের পাইলট ইন কমান্ড (পিআইসি) ক্যাপ্টেন ইশতিয়াক জানান, ফ্লাইটর মধ্যে চিকিৎসক যখন জানান, অসুস্থ যাত্রীকে হাসপাতালে ভর্তি করাতে হবে। তখনই আমরা ফ্লাইটটি ডাইভার্ট করে নিকটতম এয়ারপোর্টে ল্যান্ড করানোর সিদ্ধান্ত গ্রহণ করি। সোফিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এটিসি'র সাথে যোগাযোগ করে মেডিক্যাল ইমার্জেন্সি ঘোষণা করি। ফ্লাইট ডাইভার্ট করে সোফিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রেকর্ড ২৫ মিনিটের মধ্যে অবতরণ করি। সোফিয়া এয়ারপোর্টের ডাক্তার ফ্লাইট ডাইভার্ট করে সময়মতো রোগীকে আনার আমাদের প্রশংসা করেন।

অসুস্থ যাত্রীকে সোফিয়া এয়ারপোর্টে নামিয়ে হাসপাতালে পাঠানো হয়। পরে অন্য যাত্রীদের নিয়ে বিমানের সেই ফ্লাইট ৩ ঘণ্টা বিলম্বে লন্ডনের হিথরো এয়ারপোর্টে পৌঁছায়।

/সিএ/এমএস/
সম্পর্কিত
হজ শেষে দেশে ফিরেছেন ২১৩৪৩ হাজি, মৃত্যু ৪৪ 
ঈদে বিমানের যাত্রীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ
ঝড়ের কবলে শাহজালালে নামতে না পেরে কলকাতা-চট্টগ্রামে গেলো দুই ফ্লাইট
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম