গুলিস্তানে বাসে আগুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২৩, ১৫:২৬আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৫:৪২

রাজধানীর গুলিস্তানে তানজিল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিএনপির ডাকা অবরোধকে কেন্দ্র করে সোমবার (৪ ডিসেম্বর) দুপুর ২টা ২৩ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ড ঘটে বলে জানায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা  শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় তানজিল পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ প্রটোকলে ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপন করে। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

গুলিস্তানে দুর্বৃত্তরা একটি বাসে আগুন দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট নেভানোর চেষ্টা করে

পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, ২৮ অক্টোবর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত এক মাসে রাজধানীসহ সারা দেশের বিভিন্ন জায়গায় নানা ধরনের যানবাহনের মধ্যে ১৯১টি যানবাহনে ভাঙচুর এবং ২৯৯টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এছাড়া ১৮টি স্থাপনায় ভাঙচুর এবং ১১টি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সর্বমোট ৫১৯টি যানবাহন ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এদিকে রবিবার (৩ ডিসেম্বর) বিকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া সেল থেকে জানানো হয়, বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৬টা থেকে রবিবার (৩ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত তিন দিনে দুর্বৃত্তরা ১১টি যানবাহনে আগুন দেয়। এর মধ্যে ঢাকা সিটিতে ৪টি, গাজীপুরে ৫টি, সিলেটে ১টি ও দিনাজপুর ১টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

আরও পড়ুন-

হরতাল-অবরোধে এক মাসে ৫১৯ ভাঙচুর ও অগ্নিসংযোগ

তিন দিনে ১১ যানবাহনে আগুন

/আরটি/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম