অবরোধ ডেকে মাঠে নেই, ভাড়াটে লোক দিয়ে আগুন: ডিবি হারুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২৩, ১৫:৪৮আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৫:৪৮

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, যারা অবরোধ ডেকেছে তাদের কেউ মাঠে থাকে না। ভাড়া করে কিছু লোক এনে আগুন লাগানোর চেষ্টা করে। গোয়েন্দা পুলিশ কাজ করছে। নাশকতাকারীদের কোনও ছাড় দেওয়া হবে না।

সোমবার ( ৪ ডিসেম্বর)  দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিবিতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হারুন বলেন, রাস্তায় প্রচুর গাড়ি চলাচল করে। সড়কে যানজট লেগে আছে। যারা অবরোধ ডাকছে তাদের কেউ মাঠে থাকে না। ভাড়া করে কিছু লোক এনে আগুন লাগানোর চেষ্টা করে, ককটেল মারার চেষ্টা করে। তাদের আমরা গ্রেফতার করেছি। তারা স্বীকার করেছে কোন ভাই টাকা দিচ্ছে। সেই ভাইদের আমরা গ্রেফতার করেছি। গ্রেফতারের পর তারা আদালতে গিয়ে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে দায় স্বীকার করেছে। আমাদের গোয়েন্দা পুলিশের প্রতিটি টিম কাজ করছে। যারাই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের নাম-নম্বর আমরা পেয়েছি। কাউকেই ছাড় দেওয়া হবে না।

নির্বাচনকে সামনে রেখে বড় কোনও নাশকতার পরিকল্পনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, তফসিল ঘোষণা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা পুলিশ নির্বাচন কমিশনের দিকনির্দেশনায় কাজ করছে। আমরা মনে করি সুষ্ঠু নির্বাচন যারা বাধাগ্রস্ত করবে, আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করবে, ভাঙা গাড়িতে আগুন লাগালেই সব কিছু থেমে যাবে, তা নয়। বিচ্ছিন্ন কিছু স্থানে আগুন লাগিয়ে মানুষকে যারা আতঙ্কিত করার চেষ্টা করলে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর এসব বিচ্ছিন্ন ঘটনার প্রতিক্রিয়া মানুষের মাঝে নেই। মানুষ জীবনের প্রয়োজনে রাস্তায় বের হয়েছে। থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ মাঠে আছে।

নির্বাচন কমিশন থেকে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের চিঠি দেওয়া হয়েছে– এ বিষয়ে তিনি বলেন, আমরা এখনও এমন চিঠি পাইনি। তবে নির্বাচন কমিশনের নির্দেশনায় আমরা কাজ করছি। যারা ওয়ারেন্টভুক্ত আসামি, তালিকাভুক্ত আসামি তাদের গ্রেফতার করা আমাদের রুটিন ওয়ার্ক। সেটা আমরা করছি।

/কেএইচ/এফএস/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান