প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয়ে প্রতারণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২৩, ১৫:০০আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১৫:০৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি বিভিন্ন অনৈতিক কাজ করছেন বলে অভিযোগ উঠেছে। তার সঙ্গে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোনও সম্পর্ক নেই বলে প্রেস উইং থেকে জানানো হয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে আরও বলা হয়, এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে। প্রয়োজনে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নিতেও বলা হয়।

জানা গেছে, জাহাঙ্গীর আলম টানা দুই মেয়াদের পাশাপাশি চলতি মেয়াদেও কিছু দিন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে তার বিরুদ্ধে অভিযোগ উঠায় তাকে সরিয়ে দেওয়া হয়।

এর আগে, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন জাহাঙ্গীর আলম। পাশাপাশি নোয়াখালী-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে এবারও দলীয় মনোনয়ন চেয়েছিলেন। মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ দিকে নোয়াখালীর কবিরহাট ও সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগে জাহাঙ্গীর আলমের একটা বলয় আছে বলে জানা গেছে।

/এমআরএস/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ-ভারত সীমান্তে ১৫ কেজি স্বর্ণ জব্দ করলো বিএসএফ, নারী আটক
বাংলাদেশ-ভারত সীমান্তে ১৫ কেজি স্বর্ণ জব্দ করলো বিএসএফ, নারী আটক
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১১৯ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১১৯ মামলা
মহাকাশ গবেষণায় নাসার নতুন টেলিস্কোপ কেন গুরুত্বপূর্ণ
মহাকাশ গবেষণায় নাসার নতুন টেলিস্কোপ কেন গুরুত্বপূর্ণ
দেশে ভোটার সংখ্যা কত, জানালো ইসি 
দেশে ভোটার সংখ্যা কত, জানালো ইসি 
সর্বাধিক পঠিত
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
‘ভূমি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না’, সংসদে প্রশ্ন
‘ভূমি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না’, সংসদে প্রশ্ন