তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার আহ্বান নারী মৈত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২৩, ১৮:১১আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১৮:১১

তামাক স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তামাক ব্যবহারজনিত বিভিন্ন অসুস্থতায় বাংলাদেশে প্রতিদিন গড়ে ৪৪২ জন মানুষ মৃত্যুবরণ করছেন। এ জন্য তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার আহ্বান জানিয়েছে নারী মৈত্রী।

বুধবার (৬ ডিসেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয় প্রণীত ‘বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার দাবিতে নারীর কণ্ঠস্বর বলিষ্ঠকরণ’ এক প্রশিক্ষণে এই আহ্বান জানানো হয়। নারী মৈত্রীর প্রধান কার্যালয়ে ছিল এ আয়োজন।

প্রশিক্ষণে সব তামাকবিরোধী নারী দলের নেত্রীরা অংশগ্রহণ করেন এবং তারা তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার দাবিতে ঐক্যবদ্ধ হন। অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে ছিলেন ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস (সিটিএফকে) বাংলাদেশের প্রোগ্রামস ম্যানেজার মো. আব্দুস সালাম মিয়া।

তিনি বলেন, ‘গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে পুরুষের তুলনায় নারীরা বেশি ধোঁয়াবিহীন তামাক ব্যবহার করে থাকেন। জর্দা, গুল, সাদাপাতার মতো তামাকজাত দ্রব্যের ব্যবহারের কারণে নারীরা মুখের ক্যানসার, হার্ট অ্যাটাক, স্ট্রোকসহ অনেক জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। গর্ভবতীদের গর্ভপাত হওয়া এবং সন্তান জন্ম দিতে গিয়ে মায়ের মৃত্যুসহ নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয় নারীদের। এ জন্য স্বাস্থ্য সুরক্ষায় আমাদের যথেষ্ট সচেতন হতে হবে।’

/এসও/আরকে/
সম্পর্কিত
তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ এখন সময়ের দাবি: প্রধানমন্ত্রী
তরুণদের রক্ষায় তামাক পণ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান প্রজ্ঞার
তামাকপণ্যে কর বাড়াতে ২৬ সাংসদের ডিও লেটার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম