বিমান বাহিনীর জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদ বিতরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২৩, ১৮:৫৯আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ১৮:৫৯

বাংলাদেশ বিমান বাহিনীর জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের (জেসিএসসি) সনদ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল মো. জাহিদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের সনদ ও ট্রফি প্রদান করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বিমান বাহিনীর ১২৪তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সে বাংলাদেশ বিমান বাহিনী, নাইজেরিয়ান বিমান বাহিনী, রাজকীয় সৌদি বিমান বাহিনী এবং কাতার বিমান বাহিনীর ১৯ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ে কমান্ড, স্টাফ এবং নির্দেশমূলক দায়িত্ব পালনে পারদর্শী করে তুলতে এই কোর্সটি বিশেষভাবে সজ্জিত করা হয়েছে। প্রধান অতিথি প্রশিক্ষণ সমাপ্তকারী সকল কর্মকর্তাদের মাঝে প্রশিক্ষণ সমাপনী সনদ ও কোর্সে সেরা নৈপুণ্যের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার ওয়াকার ইউনুসকে “বিমান বাহিনী প্রধানের ট্রফি” প্রদান করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, ওই প্রতিষ্ঠানের প্রশিক্ষকসহ অন্যান্য বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/জেইউ/এমএস/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 
কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনীর প্রশংসায় প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান