জাতিসংঘ মিশনের সেনাসদস্যদের সেনাপ্রধানের সম্মাননা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২৩, ১৮:৪৯আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ১৯:৪৭

পার্বত্য চট্টগ্রাম এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অপারেশনাল কাজে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সেনাসদস্যদের সম্মাননা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

রবিবার (১৭ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেতাবপ্রাপ্ত সেনাসদস্য ও শহীদ সেনাসদস্যের আত্মীয়দের হাতে তিনি শুভেচ্ছা উপহার ‍তুলে দেন।

সেনাপ্রধান বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার। সেই প্রত্যয়ে বাংলাদেশ সেনাবাহিনীর বীর সেনাসদস্যরা পার্বত্য চট্টগ্রামের শান্তি বজায় রাখার দায়িত্বে নিয়োজিত। এই দায়িত্ব পালনকালে বিভিন্ন অপারেশনাল কাজে অনেক সেনাসদস্য সর্বোচ্চ আত্মত্যাগ শিকার করেছেন। জীবনের বিনিময়ে শান্তি প্রতিষ্ঠায় অবদান রেখেছেন।’

তিনি বলেন, ‘দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে শান্তি প্রতিষ্ঠায় নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। তাদের এ অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।’ এ সময় সেনাবাহিনী প্রধান আত্মোৎসর্গকারী সেনাসদস্যদের অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

/জেইউ/আরকে/
সম্পর্কিত
‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত ভারত, জানালেন সেনাপ্রধান
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছে সেনাবাহিনী, স্মরণ রাখবে জাতি: সেনাপ্রধান
ইতিহাসের সেরা নির্বাচন হয়েছে: সেনাপ্রধান
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী