‘যেনতেনভাবে বিদেশে আর কর্মী পাঠাবো না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০২৩, ১৫:১০আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ১৫:১০

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেছেন, আমি মনে করি এখন সময় এসেছে স্পষ্টভাবে বলার যে, যেনতেনভাবে বিদেশে লোক পাঠাবো না। জেনে বুঝে বিদেশে কর্মী পাঠাবো। সেই কর্মীর মর্যাদা, বেতন ও চাকরির নিরাপত্তা— এগুলো না থাকলে আমরা কোনোভাবে লোক পাঠাবো না।

সোমবার (১৮ ডিসেম্বর) প্রবাসী কল্যাণ ভবনের বিজয় ’৭১ হলে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, ‘আমাদের মাথা পিছু রেমিট্যান্স খুবই কম। প্রতি বছর আমাদের কর্মী যাওয়ার সংখ্যা বাড়ছে, কিন্তু সেই অনুপাতে আমাদের রেমিট্যান্স বাড়ছে না। মাথাপিছু রেমিট্যান্স কম হওয়ার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে— আমাদের দক্ষকর্মীর অভাব। আরেকটা কারণ হচ্ছে উপযুক্ত বেতন পাচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘‘আমরা একটা মডেল স্থাপন করতে চাই। সেই মডেল হচ্ছে ‘নিয়োগকর্তার খরচ’ মডেল। একজন কর্মীর অভিবাসন ব্যয় পুরোটা নিয়োগকর্তা দেবেন। বোয়েসেল কিছু দেশে কর্মী পাঠাচ্ছে সেখানে এরকম হচ্ছে। আগামীকাল (মঙ্গলবার) মালয়েশিয়ায় প্রায় ৭৫ জন কর্মী রিক্রুটিং এজেন্টের মাধ্যমে যাবেন। তাদেরকে একটি টাকাও খরচ করতে হচ্ছে না। এক্ষেত্রে রিক্রুটিং এজেন্সির খরচ দেবেন নিয়োগকর্তা। এটি একটি মডেল। আমরা যদি এগুলোকে অনুপ্রাণিত করতে পারি, তাহলে বাংলাদেশের অভিবাসন ব্যয়ের যে দুর্নাম, আমরা অনেক কাজ করেছি, কিন্তু আমাদের ঘরের যে সমস্যা, সেটি দূর করতে পারিনি। এগুলো দূর করতে হলে একসঙ্গে কাজ করতে হবে।’  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। সভায় উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান , আইওএম  বাংলাদেশের মিশন প্রধান আবদুসাত্তর এসোয়েভ, বাংলাদেশে আইএলও’র কান্ট্রি ডিরেক্টর তুমো পুতিয়ানিন।

আরও পড়ুন:

কর্মীর তুলনায় মাথাপিছু রেমিট্যান্স কম: মন্ত্রিপরিষদ সচিব

কর্মীর তুলনায় রেমিট্যান্স কেন কম?

 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
মে মাসে রেমিট্যান্সে বড় উল্লম্ফন, ১১ মাসে প্রবৃদ্ধি ১৯ শতাংশ
ইরাকে নিহত প্রবাসীর মরদেহ ঢাকায়, গ্রহণ করলেন শামা ওবায়েদ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ জন
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম