বিএনপির নাশকতার বিরুদ্ধে বিভিন্ন সংগঠনের বিবৃতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০২৩, ১৮:১৬আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ১৮:১৬

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতির নামে বিএনপির মানবাধিকার লঙ্ঘন, সামাজিক নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে সরব হয়েছে বিভিন্ন সংগঠন। সহিংসতা সৃষ্টির মাধ্যমে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে উদ্বেগ ও নিন্দা জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ, এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশ (ইআরডিএফবি), ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি),  বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন এবং জাতীয় ক্রীড়া ফেডারেশন ফোরাম।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের আহ্বায়ক অধ্যাপক এ. এ. মামুন এবং সদস্য সচিব অধ্যাপক বশির আহমেদের সই করা বিবৃতিতে বলা হয়, বিএনপিসহ কয়েকটি দল জনগণের আস্থা হারিয়ে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখন তারা রাজনৈতিক কর্মসূচির আড়ালে নিয়মিত নাশকতা চালাচ্ছে। তত্ত্বাবধায়ক সরকারের মতো অগণতান্ত্রিক দাবিতে আন্দোলনের নামে পুলিশ হত্যা, শ্রমিককে পুড়িয়ে হত্যাসহ অগ্নিসন্ত্রাস পরিহার করে বিএনপি ও তাদের সমমনা দলগুলোকে সুস্থ রাজনীতি চর্চার আহ্বান জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে। জাতিসংঘ, বিশ্ব মানবাধিকার সংস্থা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ পৃথিবীর সব মানবাধিকার সংস্থার প্রতি বাংলাদেশে চলমান সহিংসতা ও সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ।  

এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশ (ইআরডিএফবি) বিবৃতি দিয়ে বলেছে, নির্বাচন বানচালের নামে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করেছে। আগামী নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে মাত্র এক মাসের মধ্যে ২৮০টির বেশি যানবাহন ধ্বংস, ৩টি রেল নাশকতা, ৩০টি স্থাপনায় অগ্নিসংযোগ এবং ৩০০টিরও বেশি স্থাপনা ভাঙচুর করার কথা জানিয়ে সংস্থাটি বলেছে— এসবের মাধ্যমে দেশের হাজার হাজার কোটি টাকার ক্ষতি করা হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা এখন শুধু দেশের অভ্যন্তরীণ বিষয় নয়, বিশ্ব রাজনীতির জন্যও গুরুত্বপূর্ণ জানিয়ে সংস্থাটি বিএনপি ও এর সমমনা দলগুলোর নাশকতার বিরুদ্ধে পৃথিবীর সব মানবাধিকার সংস্থার দৃষ্টি আকর্ষণ করেছে।

একই দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)। অবরোধ-হরতালের নামে অগ্নিসংযোগ ও সহিংসতার শিকার হচ্ছে সাধারণ কৃষক-শ্রমিক, যার বিপক্ষে দাঁড়িয়েছে আইডিইবি। প্রতিষ্ঠানটি উদ্বেগ প্রকাশ করে বলেছে, এসব নাশকতার ফলে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে, সাধারণ মানুষ জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। আইডিইবি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি একেএমএ হামিদ এবং সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান এই বিবৃতিতে সই করেন।

বিবৃতি দিয়েছে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন এবং জাতীয় ক্রীড়া ফেডারেশন ফোরাম। এতে স্বাক্ষর করেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের মহাসচিব আশিকুর রহমান এবং বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব তরফদার মো. রুহুল আমিন এবং জাতীয় ক্রীড়া ফেডারেশন ফোরামের সভাপতি আসাদুজ্জামান কোহিনুর।

/ইউআই/এপিএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের