সকালে বায়ুদূষণে শীর্ষে ছিল ঢাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২৩, ১১:১১আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ১১:১১

এমনিতেই ঘনবসতি ও অতিরিক্ত যানবাহনের কারণে সবসময়ই অস্বাস্থ্যকর থাকে ঢাকার বাতাস। শীতকালে এর মাত্রা আরও বেড়ে যায় কয়েকগুণ। এমনকি বিশ্বের দূষিত শহরের তালিকাতেও নাম ওঠে ঢাকার। আজ মঙ্গলবারও (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে সাড়ে ১০টার পর্যন্ত ঢাকার বাতাস বিশ্বের অন্যান্য শহরের চেয়ে বেশি দূষিত ছিল।

বায়ুর মানমাত্রা নির্ধারণকারী সংস্থা যুক্তরাষ্ট্রের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী এ তথ্য পাওয়া গেছে। সকালে এই সময়টায় ঢাকার বাতাসের বায়ুমান মাত্রা ছিল ২৯৫ একিউআই। এই মাত্রার অর্থ হচ্ছে শহরের বাতাস খুবই অস্বাস্থ্যকর।

মানের দিক বিবেচনা করলে মাত্রা ০ থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলা হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর উপরে হলে তা দুর্যোগপূর্ণ পরিবেশ বলা হয়ে থাকে।

ঢাকার পরেই আজ দ্বিতীয় অবস্থানে আছে পাকিস্তানের লাহোর, যার মাত্রা ২৬০ একিউআই। তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, এই শহরটির বায়ুমান মাত্রা ২৫২ এবং চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি, যার মাত্রা ২০৪। 

/এসএনএস/ইউএস/
সম্পর্কিত
বায়ুদূষণে ঢাকা আজ ১৩তম, শীর্ষে লাহোর
বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?
বায়ুদূষণে ঢাকা আজ ৩৫ তম, শীর্ষে লাহোর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম