বায়ুদূষণে ঢাকা আজ ১৩তম, শীর্ষে লাহোর

বাংলা ট্রিবিউন ডেস্ক
২০ মে ২০২৬, ০৮:৫৮আপডেট : ২০ মে ২০২৬, ০৯:০৯

টানা বৃষ্টিপাতেও তেমন উন্নতি হচ্ছিল না রাজধানী ঢাকার বায়ুদূষণের। দিনদিন শহরটির বাতাসের মান অবনতির দিকে যাচ্ছে। তবে, আজ (বুধবার) ঢাকার বায়ুরমান অন্যসব দিনের তুলনায় ভালো। আজ ‘মধ্যম মানের’ পর্যায়ে রয়েছে ঢাকার বায়ু। বিশ্বের সবচেয়ে দূষিত প্রধান ১২৭ শহরের তালিকায় ঢাকা ১৩তম স্থানে রয়েছে।

বুধবার (১৩ মে) সকাল সাড়ে ৮টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, দূষণের মাত্রায় ঢাকার স্কোর ৯৪।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউএয়ার দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনও ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

এদিকে, দূষিত বাতাসের শহরের তালিকায় ৩০৯ স্কোর নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। ২৮৭ স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সৌদি আরবের রিয়াদ। তালিকায় এরপরে যথাক্রমে রয়েছে কুয়েতের রাজধানী কুয়েত সিটি, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ, নেপালের কাঠমুণ্ডু ও ভারতের রাজধানী দিল্লি।

একই সময়ে বিশ্বের সবচেয়ে নির্মল বায়ুর শহর ছিল পর্তুগালের লিসবন। শহরটির বায়ুর স্কোর ছিল মাত্র ছয়। তালিকায় এরপরেই রয়েছে ডেনমার্কের কোপেনহাগেন, ইতালির মিলান ও অস্ট্রেলিয়ার মেলবোর্ন।

এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০ এর মধ্যে হলে তা ভালো, ৫১ থেকে ১০০ এর মধ্যে হলে মধ্যম মানের, ১০১ থেকে ১৫০ হলে সতর্কতামূলক, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

এয়ার কোয়ালিটি ইনডেক্সের তথ্য মতে, সারা বিশ্বে প্রতিবছর বায়ুদূষণ সংক্রান্ত সমস্যায় ৭০ লাখ মানুষ প্রাণ হারান।

/এবিএম/
সম্পর্কিত
বায়ুদূষণে শীর্ষে মালয়েশিয়ার কুচিং, ঢাকার অবস্থান ১২তম 
বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে মালয়েশিয়ার কুচিং, ঢাকার অবস্থান কত?  
দূষিত শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান শীর্ষ দশের বাইরে 
সর্বশেষ খবর
বিজয় সরণি থেকে জিয়া উদ্যানে জনস্রোত
বিজয় সরণি থেকে জিয়া উদ্যানে জনস্রোত
তীব্র গতির বাসের ধাক্কায় পদ্মা সেতুর ক্ষতি, ঠিক করতে কত লাগবে?
তীব্র গতির বাসের ধাক্কায় পদ্মা সেতুর ক্ষতি, ঠিক করতে কত লাগবে?
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী 
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী 
হাতে লেখা অবসর নোটে কী লিখেছেন মেসি, কী বার্তা দিচ্ছে কলমটি
হাতে লেখা অবসর নোটে কী লিখেছেন মেসি, কী বার্তা দিচ্ছে কলমটি
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ