হজ প্যাকেজ কমাতে হাইকোর্টের রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২৪, ১৯:২৭আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ১৯:২৭

২০২৪ সালের হজ প্যাকেজে অতিরিক্ত খরচ নির্ধারণ করা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না তা, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। দুই সপ্তাহের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ও হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে (হাব) এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

জনস্বার্থে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (৮ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী পারভেজ হোসেন।

তিনি জানান, প্যাকেজে বাড়ি ভাড়া, বিমান ভাড়া, সৌদি আরবে যাতায়ত খরচ অতিরিক্ত ধরা হয়েছে। সেই সঙ্গে ট্যাক্সও অতিরিক্ত। এগুলো কমাতে রিট করা হয়েছে। পাশাপাশি নির্ধারিত এয়ারলাইন্স ছাড়া হজযাত্রী পরিবহন করা যায় না। এই মনোপলির বৈধতাও চ্যালেঞ্জ করা হয়েছে। আদালত প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করেছেন। রুলে ২০২৪ সালের হজ প্যাকেজে অতিরিক্ত খরচ নির্ধারণ করা কেন আইনগত কর্তৃত্ব বর্হিভূত হবে না এবং হজযাত্রী পরিবহনে সব আন্তর্জাতিক এয়ারলাইন্সকে কেন অনুমতি দিতে নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন আদালত। 

এর আগে ২০২৩ সালের ২ নভেম্বর সরকারি ব্যবস্থাপনায় ২০২৪ সালের হজের জন্য দুইটি প্যাকেজ ঘোষণা করে সরকার। এর মধ্যে সাধারণ প্যাকেজে খরচ পড়বে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা। আর বিশেষ হজ প্যাকেজে খরচ পড়বে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। দুই প্যাকেজেই বিমানভাড়া পড়বে ১ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা। গতবার যা ছিল ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা।

এ বিষয়ে গত ৮ নভেম্বর গেজেট জারি করে ধর্ম মন্ত্রণালয়। ওই গেজেটে অতিরিক্ত খরচ নির্ধারণ করা হয়েছে দাবি করে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আশরাফ-উজ-জামান।

/বিআই/এফএস/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম