শিশু আয়ানের মৃত্যুতে কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২৪, ১২:৫০ আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ১৭:৪৮

রাজধানীর বাড্ডার ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতালে সুন্নতে খৎনার জন্য অজ্ঞান করা শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে ওই শিশুর চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকদের সনদ বাতিল এবং ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহজাহান আকন্দ মাসুম জনস্বার্থে এ রিট দায়ের করেন।

এর আগে, গত ৩১ ডিসেম্বর সুন্নতে খতনা করানোর জন্য আয়ান নামে ওই শিশুকে সাঁতারকুলের ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান তার বাবা শামীম আহমেদ। সেখানে আয়ানকে অস্ত্রোপচার পূর্ববর্তী অ্যানেসথেসিয়া দেওয়া হয়।

তবে গত ৭ জানুয়ারি দিবাগত রাত ১১টা ২০ মিনিটে হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে মৃত ঘোষণা করে। এই হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) চিকিৎসাধীন ছিল আয়ান।

জানা গেছে, শিশুটিকে  অ্যানেসথেসিয়া প্রয়োগ করেন ডা. সাব্বির আহমেদ। আর সার্জারি করেছেন ডা. মেহজাবীন।

/বিআই/আরকে/
সম্পর্কিত
দুই মামলায় সাবেক এমপি তুহিনের জামিন স্থগিত
রাত ১১টার মধ্যে মদের দোকান বন্ধের নির্দেশনা চেয়ে রিট
ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলাম মোল্লাকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের
সর্বশেষ খবর
আখতারুজ্জামানের রিমান্ড শুনানিতে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা
আখতারুজ্জামানের রিমান্ড শুনানিতে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
ডেঙ্গু প্রতিরোধে মুগদায় র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গু প্রতিরোধে মুগদায় র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান
সুতা আমদানির নিয়ম বদল: নতুন জটিলতায় পোশাক কারখানার মালিকরা 
সুতা আমদানির নিয়ম বদল: নতুন জটিলতায় পোশাক কারখানার মালিকরা 
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি