৯ মামলায় জামিন পেলেন মির্জা ফখরুল, তবে মুক্তি পাচ্ছেন না এখনই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২৪, ১৬:৫৮আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ১৭:৫৩

রাজধানীর রমনা ও পল্টন থানায় নাশকতার পৃথক ৯টি মামলাতে জামিন পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১০ হাজার টাকা মুচলেকায় এ জামিন মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত। তবে ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন নাশকতার অভিযোগে অপর ২ মামলায় জামিন অপেক্ষমাণ থাকায় তিনি এখনই কারামুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

বুধবার (৯ জানুয়ারি) বিকালে শুনানি শেষে জামিন আদেশ দেন আদালত। মির্জা ফখরুলের পক্ষে আদালতে জামিন শুনানি করেন আইনজীবী আসাদুজ্জামান, মহসিন মিয়া, সৈয়দ জয়নুল আবেদীন মেজবা, ওরম ফারুক ফারুকীসহ আরও অনেকেই। রাষ্ট্রপক্ষ এই জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রমনা দুই ও পল্টন থানার ছয় মামলায় জামিনের আবেদন মঞ্জুর করেন। পরে রমনা থানার আরেক মামলাতেও জামিন পান তিনি।

আইনজীবীরা জানিয়েছেন, ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশের দিন পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মোট ১১টি মামলায় মির্জা ফখরুলকে আসামি করা হয়েছে। এর মধ্যে গতকাল মঙ্গলবার গ্রেফতার দেখানো ৯টি মামলায় আজ জামিন পেলেন তিনি। তবে অন্য দুটি মামলার মধ্যে একটি আজই হাইকোর্টে জামিন নামঞ্জুর হয়েছে। অন্য মামলাটি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে শুনানির অপেক্ষায়। একারণে এখনই কারামুক্ত হতে পারছেন না তিনি।

গত ১৩ ডিসেম্বর মির্জা ফখরুলের এই ৯ মামলায় জামিন চেয়ে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আবেদন করেন তার আইনজীবীরা। পুলিশ তাকে এ মামলায় গ্রেফতার না দেখানোয় আদালত তার শুনানি গ্রহণ করেননি। এরপর তিনি উচ্চ আদালতে বিষয়টি অবহিত করেন। হাইকোর্ট আইন অনুযায়ী জামিন শুনানি গ্রহণের নির্দেশ দেন।

পরে গতকাল ৯ জানুয়ারি এই ৯ মামলায় গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানি হয়। শুনানিতে মির্জা ফখরুলের আইনজীবীরা জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে ১০০টির মতো মামলা রয়েছে। তিনি নিয়মিত আদালতে এসে এসব মামলায় হাজিরা দেন।

জানা যায়, ২৮ অক্টোবর সমাবেশের দিন পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পরদিন (২৯ অক্টোবর) সকালে মির্জা ফখরুলের গুলশানের নিজ বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এরপর তাকে হত্যা ও গাড়ি পোড়ানোর ঘটনায় পল্টন থানার মামলায় গ্রেফতার দেখানো হয়। ওইদিনই বিএনপির এই নেতাকে আদালতে হাজির করা হলে ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে রয়েছেন। 

/এআই/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম