এ বছর লন্ডনে প্রভাতফেরি ২৪ ফেব্রুয়ারি

লন্ডন প্রতি‌নি‌ধি
১০ জানুয়ারি ২০২৪, ১৮:৫৮আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ১৮:৫৮

একুশের প্রভাতফেরি আয়োজন পরিষদ যুক্তরাজ্যের সভা মঙ্গলবার লন্ডনে অনুষ্ঠিত হয়েছে। এ বছর লন্ডনে একুশের প্রভাতফেরি আয়োজন পরিষদের প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন পরিষদের অন্যতম সদস্য নিসার আহমদ। সভায় উপস্থিত ছিলেন আবেদ আলী আবিদ, আবু মুসা হাসান, নিসার আহমদ, জামাল আহমদ খান, গোপাল দাস, শাহরিয়ার বিন আলী, ইফতেখারুল হক পপলু প্রমুখ।

সভায় এ বছর লন্ডনে একুশের প্রভাতফেরি আয়োজনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভা থেকে বিগত আট বছরের ধারাবাহিকতায় এবারও লন্ডনের আলতাব আলী পার্কে আগামী ২৪ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ১০টায় শিশু-কিশোরদের অংশগ্রহণে প্রভাতফেরি আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রভাতফেরি শেষে দুপুর সাড়ে ১২টায় ব্রাডি আর্ট সেন্টারে শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে এ বছরের প্রভাতফেরি ও শিশু কিশোরদের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য প্রস্তুতি পরিষদ গঠন করা হয়। প্রস্তুতি পরিষদের আহ্বায়ক হিসেবে সাংস্কৃতিক সংগঠক গোপাল দাস এবং সদস্য সচিব হিসেবে জামাল আহমদ খানকে নির্বাচিত করা হয়। বিলেতে ক্রিয়াশীল মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। সভা থেকে বিলেতের বাংলাদেশি নতুন প্রজন্মসহ অপরাপর ভাষাভাষী মানুষের মাঝে একুশের গৌরবোজ্জ্বল ইতিহাস ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রভাতফেরিতে সবার অংশগ্রহণ প্রত্যাশা করা হয়।

/আরআইজে/
সম্পর্কিত
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন রাষ্ট্রপতি
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম