৯৯৯ নম্বরে কল করে ডুবন্ত জাহাজ থেকে ১১ নাবিক উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২৪, ১৭:২১আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ১৭:২১

৯৯৯ এ কলে পেয়ে চট্টগ্রাম থেকে ঢাকাগামী পাথরবাহী ডুবন্ত জাহাজ থেকে ১১ জন নাবিককে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার (১৩ জানুয়ারি) রাতে তাদেরকে উদ্ধার করা হয়।

রবিবার (১৪ জানুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।

তিনি বলেন, চট্টগ্রাম থেকে ঢাকাগামী পাথরবাহী এমভি টিটু ৫৮ নামে একটি লাইটার জাহাজ তলা ফেটে ইঞ্জিন রুমে পানি ঢুকে ভাসানচর থেকে সাত নটিক্যাল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরে ডুবতে শুরু করেছে। এমন তথ্য জানিয়ে শনিবার (১৩ জানুয়ারি) রাতে ইব্রাহীম শেখ নামে জাহাজের একজন নাবিক ৯৯৯ নম্বরে জরুরি উদ্ধার সহায়তার অনুরোধ জানিয়ে ফোন করেন।

সেই তথ্যের ভিত্তিতে ৯৯৯ সদর দফতর থেকে কোস্ট গার্ড নিয়ন্ত্রণ কক্ষ ও কোস্ট গার্ড ইস্ট জোনে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। সংবাদ পেয়ে কোস্ট গার্ড পূর্ব জোনের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে ডুবন্ত জাহাজ থেকে ১১ জন নাবিককে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। পরে জাহাজটি সাগরে ডুবে যায়।

/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
থানা থেকে নি‌খোঁজ সেই এসআই ২৪ দিন পর উদ্ধার
ভারতে প্রথমবার ‘জিহাদি ড্রাগ’ উদ্ধার, নেপথ্যে কারা
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ, তদন্তে কমিটি
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের