পরিবেশমন্ত্রীর হস্তক্ষেপে ডিএসসিসির ঠিকাদারকে জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২৪, ১৮:১৮আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ১৯:৩৯

সচিবালয়ে নিজের অফিস কক্ষ থেকে ওসমানী উদ্যানে বর্জ্য পোড়ানোর ধোঁয়া দেখতে পেয়ে ঘটনাস্থলে যান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। গিয়ে দেখলেন, উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়াচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ঠিকাদারি প্রতিষ্ঠান।

বিধিবহির্ভূতভাবে উন্মুক্তভাবে বর্জ্য পোড়ানোর অপরাধে মন্ত্রী ডিএসসিসি কর্তৃপক্ষকে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

পরে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবেশ দূষণের দায়ে ঠিকাদারি প্রতিষ্ঠান পিএফ করপোরেশনকে ১ লাখ টাকা জরিমানা করেন।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর ওসমানী উদ্যানে এ ঘটনা ঘটে।

মন্ত্রীর সঙ্গে উপস্থিত পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ গণমাধ্যমকে বলেন, বায়ুদূষণ কমাতে সারা দেশে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

এ সময় অন্যদের সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুনসহ মন্ত্রণালয় ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তারা।

/এসএনএস/এনএআর/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে