‘শীত উপেক্ষা করে ভোট দিয়েছেন, এবার আমরা দায়িত্ব পালন করবো’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২৪, ২০:৫৪ আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ২০:৫৪

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, তীব্র শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে আপনারা আমাদের ভোট দিয়েছেন। এবার আমরা আমাদের দায়িত্ব পালন করবো। পীরগঞ্জের সর্বত্র উন্নয়ন প্রকল্পের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

শুক্রবার (১৯ জানুয়ারি) রংপুরের পীরগঞ্জ উপজেলার টুকুরিয়া ইউনিয়ন পরিষদ ও টুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত উঠান বৈঠকে তার সঙ্গে এলাকাবাসীর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। পরে তিনি মাদারগঞ্জ, মিঠিপুর ও খালাশপীর বাজারে গণসংযোগ করেন।

শুক্রবার জাতীয় সংসদের পরিচালক (গণসংযোগ-১) মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে স্পিকারকে ক্রেস্ট দেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আতাউর রহমান মন্ডল এবং টুকুরিয়া উচ্চবিদ্যালয় ও হিন্দু আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে অভ্যর্থনা জানানো হয়। এর আগে স্পিকার চেয়ারম্যানের বাবার কবর জিয়ারত করে তার মাগফিরাত কামনা করেন।

শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন সম্ভব হয়েছে আপনাদের স্বতঃস্ফূর্ত ভোট প্রদানের মাধ্যমে। এলাকার মা-বোনেরা বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে ভোট দিয়েছেন। তিনি বলেন, সংসারের কাজ ফেলে রেখে সকাল সকাল ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে আপনারা ভালোবাসার সম্পর্ক তুলে ধরেছেন।

স্পিকার বলেন, আমরা আপনাদের যে প্রতিশ্রুতি দিয়েছি, তা আমরা বাস্তবায়ন করবো। এখন আমাদের কাজ করার সময়। তিনি বলেন, টুকুরিয়া ইউনিয়নসহ প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

তিনি বলেন, প্রয়োজনীয় রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ, মন্দির ও কবরস্থানের সংস্কার কাজ চলমান থাকবে। এলাকার চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে এসব বিষয় তালিকাভুক্ত করবেন।

এ সময় স্পিকার পীরগঞ্জের ঐতিহ্যবাহী হাতিবান্ধা মাজার জিয়ারত করেন ও মাজারে কর্তব্যরত খাদেমের কাছ থেকে সার্বিক অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করেন।

এ অনুষ্ঠানে রংপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক, বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা, সাংবাদিকরা এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

/ইএইচএস/এনএআর/
সম্পর্কিত
সংসদে বিরোধী দলের ভূমিকা: দায়িত্ব কতটা, সুযোগ কতটুকু?
বঙ্গোপসাগরে মজুত তেল-গ্যাস উত্তোলনে সুইডিশ বিনিয়োগ আহ্বান
জ্বালানি সংকট মোকাবিলায় সংসদের ১২ সুপারিশ, অগ্রগতি কত দূর?
সর্বশেষ খবর
‘আমি গোল করতে পছন্দ করি’
‘আমি গোল করতে পছন্দ করি’
মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
হোয়াটসঅ্যাপের ডিলিট মেসেজ ফিরিয়ে আনুন সহজেই
হোয়াটসঅ্যাপের ডিলিট মেসেজ ফিরিয়ে আনুন সহজেই
রিটার্ন জমা কেন দেবেন
রিটার্ন জমা কেন দেবেন
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার