নৌপরিবহন প্রতিমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২৪, ১৭:১৩আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ১৭:১৩

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।

বুধবার (২৪ জানুয়ারি) সচিবালয়ে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন নৌবাহিনী প্রধান।

সাক্ষাৎ শেষে নৌপরিবহন প্রতিমন্ত্রী জানান, তার মন্ত্রণালয়াধীন বিভিন্ন সংস্থায় নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সংযুক্ত আছেন। সেখানে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের এসব ভূমিকা আরও জোরদার করার পাশাপাশি এর পরিধি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

এছাড়া সমুদ্র সীমার নিরাপত্তার ব্যাপারে নৌবাহিনীর বিভিন্ন কার্যক্রমের বিষয়ে আলোচনা হয়েছে। দেশে এখন প্রচুর জাহাজ নির্মাণ হচ্ছে এবং বাংলাদেশে তৈরি জাহাজের চাহিদা বিদেশেও রয়েছে। নৌবাহিনীর আওতাধীন বিভিন্ন শিপইয়ার্ড ও ডকইয়ার্ডে উন্নতমানের জাহাজসহ অন্যান্য নৌযান নির্মিত হচ্ছে। এসব কাজের বিষয় তাদের মধ্যে আলোচনা হয়।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, নতুন সরকার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আওয়ামী লীগের দেওয়া ইশতেহার অনুযায়ী কাজ করবে এবং এ বিষয়ে কীভাবে নৌখাতের অগ্রগতি করা যায় নৌবাহিনী প্রধানকে তিনি এ বিষয়ে অবহিত করেছেন।

/এসআই/আরআইজে/
সম্পর্কিত
অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী সেজে হাতেনাতে ধরলেন প্রতিমন্ত্রী
সাত দিনে নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার 
স্পিডবোটের যাত্রীভাড়া কত নির্ধারণ করা হলো
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী