হজের নিবন্ধন সময় বাড়লো ১ ফেব্রুয়ারি পর্যন্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২৪, ১০:৪৮আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ১৩:১৯

আবারও হজযাত্রী নিবন্ধনের সময়সীমা বাড়ানোর ঘোষণা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ২৫ জানুয়ারি থেকে আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে।

এ সময়ের মধ্যে ২ লাখ ৫ হাজার টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন অথবা নির্ধারিত প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করা যাবে।

বুধবার রাতে (২৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় থেকে হজ চুক্তির আগেই হজযাত্রীর চূড়ান্ত সংখ্যা জানানোর বাধ্যবাধকতা আছে। তা সত্ত্বেও হজযাত্রী ও হজ এজেন্সির বিশেষ অনুরোধে এই সময়সীমা বাড়ানো হয়েছে।

প্রাথমিক নিবন্ধন করা হলে প্যাকেজের অবশিষ্ট মূল্য আগামী ২৯ ফেব্রুয়ারির মধ্যে আবশ্যিকভাবে একই ব্যাংকে জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। অন্যথায় হজে যাওয়া যাবে না এবং প্রাথমিক নিবন্ধনের সময় পরিশোধ করা টাকা ফেরত পাওয়া যাবে না।

উল্লেখ্য, এবারের হজ নিবন্ধন শুরু হয় ২০২৩ সালের ১৬ সেপ্টেম্বর থেকে। এর সময়সীমা ছিল গত ১০ ডিসেম্বর পর্যন্ত। দুই ধাপে হজ নিবন্ধনের সময়সীমা ৩১ ডিসেম্বর ও ১৮ জানুয়ারি পর্যন্ত বাড়ায় মন্ত্রণালয়। এখন তৃতীয় ধাপে এই সময়সীমা ১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হলো।

/সিএ/এনএআর/
সম্পর্কিত
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি