যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২৪, ০৯:৩৬আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ০৯:৩৬

রাজধানীর যাত্রাবাড়ী ভাঙ্গা প্রেস এলাকায় পুলিশ বহনকারী ট্রাকের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। নিহতের নাম মো. রোমান (৩০)। এ  ঘটনায় মোসা. মরিয়ম (২১) নামে আরেকজন  আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত আনুমানিক সোয়া দশটার দিকে এ ঘটনা ঘটে।

তারা দুজনেই একটি কার্টুন প্যাকেজিং কারখানায় শ্রমিক হিসাবে কাজ করতেন।

আহত মরিয়মের মামি মোসা. শারমিন বলেন, রাতে কাজ শেষে দুই জন একসঙ্গে বাসায় ফিরছিলেন। যাত্রাবাড়ী ভাঙ্গা প্রেস এলাকা দিয়ে রাস্তা হওয়ার সময় পুলিশের গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়। পরে সেখানে উপস্থিত দুই যুবক তাদের উদ্ধার করেন। সংবাদ শুনে আমি এসে লোকজনের সহযোগিতায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টা ৪০ মিনিটে রোমানকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর মরিয়মকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বাসায় নিয়ে যাওয়া হয়।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান (মিজান) বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যাত্রবাড়ী আউটগোয়িং পথ দিয়ে পুলিশ বহনকারী ট্রাক যাওয়ার সময় তারা দুই জন হঠাৎ করে সামনে পড়ে গেলে গাড়িটি ব্রেক করতে করতে ধাক্কা লেগে যায়। সে সময় তারা অসাবধানভাবে রাস্তা পার হচ্ছিলেন, এতে তারা আহত হন। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোমানের মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।

ভোলা সদর উপজেলার চড় ছোটজলি গ্রামের সেলিম মিয়া ও কামরুন্নাহারের ছেলে রোমান। বর্তমানে মাতুয়াইল নিমতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

/এআইবি/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম