জামিন হয়নি মির্জা ফখরুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২৭আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২৭

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় করা মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করেন।

আদালতে মির্জা ফখরুলের পক্ষে জামিন শুনানি করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়।

মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বিষয়টি নিশ্চিত করেন।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনে হামলা, যানবাহন ভাঙচুর, পুলিশের ওপর হামলা ও কর্তব্যকাজে বাধা এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক ও ত্রাস সৃষ্টি করার অভিযোগে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়।

এর মধ্যে বিএনপির ৭২ জন নেতার নাম উল্লেখ করে কাকরাইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) মো. মোফিজুর রহমান বাদী হয়ে রমনা মডেল থানায় একটি মামলা করেন।

বিএনপির ৫৯ জন নেতার নাম উল্লেখ করে রমনা মডেল থানায় আরেকটি মামলা করেন সিদ্ধেশ্বরী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) মো. সহিদুল ওসমান মাসুম। দুটি মামলাই করা হয় ঘটনার পরদিন ২৯ অক্টোবর।

২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের অভিযোগের মামলায় মির্জা ফখরুলকে তার গুলশানের বাসা থেকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। ২৯ অক্টোবর তাকে আদালতে হাজির করে জামিন আবেদন করলে নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

/এআই/এনএআর/
সম্পর্কিত
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার অনুরোধ মির্জা আব্বাসের
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
সর্বশেষ খবর
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
ভোলার গ্যাস কতদূর
ভোলার গ্যাস কতদূর
ছায়ানটে মিতা হককে স্মরণ
ছায়ানটে মিতা হককে স্মরণ
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা