জঙ্গিবাদ প্রতিরোধে সভা: প্রধানমন্ত্রীর পক্ষে সৌদি আরব যাবেন সালমান এফ রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৩৪আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৩৪

জঙ্গিবাদ প্রতিরোধে সমন্বিত কৌশল নির্ধারণ ও একসঙ্গে কাজ করার লক্ষ্যে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠেয় ইসলামিক মিলিটারি কাউন্টার টেরোরিজম কোয়ালিশনের (আইএমসিটিসি) সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে প্রতিনিধিত্ব করবেন তার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ. রহমান।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, আইএমসিটিসি’র পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণ এবং জঙ্গিবাদ প্রতিরোধে সমন্বিত করণীয় বিষয়ে সদস্য দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীদের মধ্যে আলোচনার লক্ষ্যে আগামী ৩ ফেব্রুয়ারি  সৌদি আরবের রিয়াদে কাউন্সিলের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হবে। সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও আইএমসিটিসি’র চেয়ারম্যান প্রিন্স খালিদ বিন সালমান বিন আবদুল আজিজ সভায় সভাপতিত্ব করবেন। সভায় বাংলাদেশের প্রতিরক্ষামন্ত্রী (প্রধানমন্ত্রী) শেখ হাসিনার পক্ষে প্রতিনিধিত্ব করবেন তার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি।

সালমান এফ. রহমান নেতৃত্বে চার সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল ওই  সভায় অংশগ্রহণ করার জন্য শুক্রবার (২ ফেব্রুয়ারি) সৌদি আরবের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করবেন। এ সভার পাশাপাশি প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ. রহমান আগামী ৪ ফেব্রুয়ারি সৌদি আরবের জ্বালানিমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান আল সৌদের সঙ্গেও বৈঠকে অংশগ্রহণ করবেন।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
হজ পালন শেষে দেশে ফিরেছেন ১৭ হাজার ৬৮৯ হাজি, মৃত্যু ৪২
কুয়েতে ইরানি হামলার নিন্দা সৌদি আরবের
দেশে ফিরলেন আরও ১১ হাজার ৬১৩ হাজী, মৃত্যু বেড়ে ৪১
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম