জাবিতে সংঘবদ্ধ ধর্ষণ: ৪ জন রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২৭আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৫৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ছাত্রলীগ নেতাসহ চার জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (৪ জানুয়ারি) বিকালে শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগমের আদালত এই আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলো– জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান, ৪৭তম ব্যাচের শিক্ষার্থী সাব্বির হাসান সাগর, ৪৬তম ব্যাচের সাগর সিদ্দিক ও ৪৫তম ব্যাচের হাসানুজ্জামান।

এর আগে, মামলাটির তদন্ত কর্মকর্তা আশুলিয়ার থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মিজানুর রহমান আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন।

এ সময় আসামিদের পক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষ। উভয় পক্ষের শুনানি শেষে প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল এ তথ্য জানান।

জানা গেছে, শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে জাবির মীর মোশাররফ আবাসিক হলের ৩১৭ নম্বর কক্ষে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে বোটানিক্যাল গার্ডেনে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে আসামি মোস্তাফিজ ও মামুনুর রশীদ মামুন। ওই ঘটনায় ভুক্তভোগীর স্বামী রাতেই বাদী হয়ে আশুলিয়া থানায় ছয় জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন।

আরও পড়ুন...

বিশ্ববিদ্যালয়ের হলে স্বামীকে আটকে স্ত্রীকে ধর্ষণ, ৪ জনের রিমান্ড চেয়েছে পুলিশ

বিশ্ববিদ্যালয়ের হলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ, উত্তাল জাবি

বিশ্ববিদ্যালয়ের হলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে 

/এআই/আরকে/
সম্পর্কিত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি আরজু গ্রেফতার
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতাকে খুঁজছে পুলিশ
সর্বশেষ খবর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি আরজু গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি আরজু গ্রেফতার
ঢাকায় বাড়ছে বেওয়ারিশ লাশের সংখ্যা
ঢাকায় বাড়ছে বেওয়ারিশ লাশের সংখ্যা
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
তীব্র গরমে সুস্থ থাকতে কী করবেন, কী করবেন না
তীব্র গরমে সুস্থ থাকতে কী করবেন, কী করবেন না
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান