উখিয়া ও টেকনাফে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৫

কক্সবাজার প্রতিনিধি
১৬ মে ২০২৪, ১৮:৩২আপডেট : ১৬ মে ২০২৪, ১৮:৩২

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ সময় গ্রেফতার করা হয়েছে নারীসহ পাঁচ অস্ত্র কারবারিকে।

গ্রেফতাররা হলেন- উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মাদারবনিয়া এলাকার ছৈয়দের ছেলে মোস্তাক আহম্মদ (৩৭), তার স্ত্রী লতিফা আক্তার (৩৪), মহেশখালী উপজেলার বড় মহেশখালী এলাকার আনজু মিয়ার ছেলে রবিউল আলম (২৮), মাদারবনিয়া এলাকার মৃত নুর নবীর ছেলে আবুল কাশেম প্রকাশ মনিয়া (৩৮), মহেশখালী নতুনবাজার শুক্করিয়াপাড়ার মৃত আবুল কাশেমের ছেলে বেল্লাল হোসেন (৩৮)।

বৃহস্পতিবার (১৬ মে) বিকাল ৩টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কক্সবাজার জেলা পুলিশ সুপার মাহফুজুল ইসলাম। তিনি জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের উখিয়ার জালিয়াপালংয়ের মাদারবনিয়া ও টেকনাফের শামলাপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় একটি জি থ্রি রাইফেল, দুটি ওয়ান শুটারগান এলজি, ২৪টি গুলির খোসা, ৯২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আর জানান, গ্রেফতার মোস্তাক ও রবিউলের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ ছয়টির ওয়ারেন্টভুক্ত মামলা রয়েছে। তাদের সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী