মির্জা আব্বাসের ৯ মামলায় জামিন শুনানি শেষ, আদেশ অপেক্ষমাণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:১৬আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:২৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে রাজধানীর পল্টন ও রমনা মডেল থানার পৃথক ৯ মামলায় জামিন শুনানি করেছেন আইনজীবীরা। 

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালতে তার জামিন বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। তবে আইনজীবীদের শুনানি শেষে এই ৯ মামলার নথি পর্যালোচনার আদেশ রেখেছেন আদালত। 

আসামিপক্ষের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এর আগে মির্জা আব্বাসের বিরুদ্ধে রাজধানীর পল্টনে ৫ এবং রমনা থানার ৪  মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। এরপর আজ এই ৯ মামলায় আমরা জামিন চেয়ে শুনানি করি। তবে আদালত তাৎক্ষণিক আদেশ না দিয়ে পরে আদেশ দেবেন বলে জানান।

গত ১ ফেব্রুয়ারি ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই ৯ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর এই ৯ মামলায় জামিন বিষয়ে শুনানির জন্য সোমবার (৫ ফেব্রুয়ারি) তারিখ ধার্য করেন। 

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর রাতে নাশকতার এক মামলায় ঢাকার শহীদবাগ থেকে মির্জা আব্বাসকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আছে।

/এআই/আরআইজে/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম