গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার: স্ত্রীসহ সাংবাদিক আশফাকের বিরুদ্ধে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪৮ আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:৪৭

রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি ভবনের নিচ থেকে এক গৃহপরিচারিকার মরদেহ উদ্ধারের ঘটনায় সাংবাদিক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) মোহাম্মদপুর থানায় মামলাটি করেন নিহত গৃহপরিচারিকা প্রীতির বাবা। সংশ্লিষ্ট থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আশফাকুল হক ও তার স্ত্রীকে আদালতে নেওয়া হচ্ছে।’

আশফাকুল হক ইংরেজি দৈনিক ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) মরদেহ উদ্ধারের পরই তিনি এবং তার স্ত্রীসহ পরিবারের ছয় সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ। আশফাক ও তার স্ত্রী ছাড়া অন্যদের ছেড়ে দেওয়া হয়েছে।

গত বছরও গৃহপরিচারিকা নির্যাতনের অভিযোগে সাংবাদিক আশফাকের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা হয়েছিল। পরে তদন্ত শেষে মামলা থেকে তাকে অব্যাহতি দিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ।

পুলিশ জানায়, প্রীতির গ্রামের বাড়ি মৌলভীবাজার। কয়েক মাস আগে মোহাম্মদপুরে আশফাকের বাসায় কাজ করতে এসেছিল সে। সোমবার সকালে ওই বাসা থেকে নিচে পড়ে গিয়ে মারা যায় প্রীতি।

পুলিশ আরও জানিয়েছে, এই মামলায় সরাসরি হত্যার ধারা নেই। অবহেলাজনিত ধারায় (৩০৪-ক) অভিযোগ আনা হয়েছে। এই ধারায় বলা হয়েছে, খুন নয়, কোনও ব্যক্তি এমন অপরাধজনক প্রাণহানি করলে তার যাবজ্জীবন কারাদণ্ড কিংবা ১০ বছর পর্যন্ত যেকোনও মেয়াদে সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড হবে। তাকে অর্থদণ্ডেও দণ্ডিত করা যাবে।

আরও পড়ুন...

গৃহকর্মীর লাশ উদ্ধার, স্ত্রীসহ সাংবাদিককে নেওয়া হলো থানায়

 /এনএল/আরকে/
সম্পর্কিত
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
রাড্ডায় হামলা-ভাঙচুর: বহিষ্কৃত যুবদল নেতা গ্রেফতার
ফুটপাত দখল-উচ্ছেদের পুরোনো খেলা, নেপথ্যে কী
সর্বশেষ খবর
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!