গৃহকর্মীর লাশ উদ্ধার, স্ত্রীসহ সাংবাদিককে নেওয়া হলো থানায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:১৮ আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:১১

রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি ভবনের নিচ থেকে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম প্রীতি (১৩)। ময়নাতদন্তের জন্য লাশটি সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত গৃহকর্মী ইংরেজি দৈনিক ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকুল হকের বাসায় কাজ করতো। এ ঘটনায় মোহাম্মদপুর থানা পুলিশ সাংবাদিক আশফাক ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে।

এর আগে গত বছরও গৃহকর্মী নির্যাতনের অভিযোগে সাংবাদিক আশফাকের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা হয়েছিল। পরে তদন্ত শেষে মামলা থেকে তাকে অব্যাহতি দিয়ে আদালতে চূড়ান্ত রিপোর্ট দাখিল করেছিল পুলিশ।

পুলিশ জানায়, প্রীতির গ্রামের বাড়ি মৌলভীবাজারে। কয়েক মাস আগে মোহাম্মদপুরের শাহজাহান রোডের ২/৭ নম্বর বাসার ৯ তলায় সাংবাদিক আশফাকের বাসায় কাজ করতে এসেছিল সে। মঙ্গলবার সকালে ওই বাসা থেকে নিচে পড়ে গিয়ে মারা যায় সে।

মোহাম্মদপুর থানার এসআই রাজীব হোসেন বলেন, ‘এ ঘটনায় আশফাকুল হক ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

 /এনএল/এপিএইচ/
সম্পর্কিত
তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে অনলাইন এডিটরস ফোরামের শোক
দুর্গন্ধের সূত্র ধরে ঘর থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
সাংবাদিক কামরুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, ১০ দিনের আল্টিমেটাম  
সর্বশেষ খবর
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!