ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দিতে অস্ট্রেলিয়া গেছেন পর্যটনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩১আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩১

সপ্তম ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দিতে অস্ট্রেলিয়া গেলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। সম্মেলনে অংশগ্রহণ শেষে আগামী ১১ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে মন্ত্রীর।

আগামী ৯-১০ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠে সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধি দলে তিনি ছাড়াও অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকী রয়েছেন। সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি মন্ত্রী যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, মালদ্বীপ, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরের মন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বিষয়ে বৈঠক করবেন।

২০১৬ সাল থেকে ভারত মহাসাগর উপকূলবর্তী দেশগুলোকে নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান, মন্ত্রী, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানরা, গবেষকসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এতে পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে— যা অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সহযোগিতার ক্ষেত্রকে বিস্তৃত করছে।  এ পর্যন্ত মোট ছয়টি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, ‘ষষ্ঠ ইন্ডিয়ান ওশান কনফারেন্স’ ২০২৩ সালের ১২-১৩ মে  বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল।

 

 

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
চট্টগ্রামে ঈদের তৃতীয় দিনে দর্শনার্থীদের পদচারণায় মুখর পর্যটনকেন্দ্রগুলো
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম