ভয়াবহ মাদক বুপ্রেনরফিনসহ গ্রেফতার ২

বাংলা ট্রিবিউট রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩৮আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৭

বিপুল পরিমাণ ভয়াবহ মাদক বুপ্রেনরফিনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) এম জে সোহেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর উত্তর যাত্রাবাড়ী সুতীখালপাড় এলাকায় অভিযান চালায়। অভিযানে আনুমানিক চার লাখ ৭০ হাজার টাকা দামের ৯৪০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো-মো. কবির (৫২) ও মো. ফরহাদ হোসেন (৩৬)।

তারা বেশ কিছুদিন যাবত সীমান্তবর্তী এলাকা থেকে বুপ্রেনরফিন ইনজেকশনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, এই বুপ্রেনরফিন ইনজেকশন সাধারণত রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে ব্যথানাশক হিসেবে শরীরে ব্যবহার করা হয়। তবে বর্তমানে নির্দিষ্ট পরিমাণের চেয়ে অধিক পরিমাণ নেশাদ্রব্য উপাদান মিশিয়ে মাদক হিসেবে এটি বাজারে সরবরাহ করা হচ্ছে। বুপ্রেনরফিন ইনজেকশন সরাসরি ভেইনে নেওয়া হয়। এই ভয়াবহ বুপ্রেনরফিন ইনজেকশন নেওয়ার সঙ্গে সঙ্গে ব্যবহারকারীর শরীরে নেশার প্রতিক্রিয়া দেখা দেয়। বিশেষ করে প্যাথেডিন এবং হেরোইন নিয়েও যাদের কাজ হয় না, তারা এই মাদক ব্যবহার করে বলে জানা যায়।

গ্রেফতারদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে।

/জেইউ/আরআইজে/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম