নিরাপত্তাহীনতার অভিযোগে থানায় জিডি করলেন মুশতাক-তিশা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৫৫আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৫৮

নিরাপত্তাহীনতার অভিযোগ এনে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আলোচিত দম্পতি খন্দকার মুশতাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশা। শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে ডিএমপির শাহবাগ থানায় গিয়ে তারা এই অভিযোগ করেন।

জিডিতে বলা হয়, গত ৯ ফেব্রুয়ারিতে আনুমানিক সময় বিকাল ৩টা শাহবাগ থানাধীন সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলা উপলক্ষে মিজান পাবলিশার্সে ‘তিশা এন্ড মুশতাক’ ও ‘তিশার ভালোবাসা’ আমার বই প্রকাশিত হয়। পাঠকদের সঙ্গে মতবিনিময় করার জন্য আমি ও আমার স্ত্রী সিনথিয়া ইসলাম তিশাসহ মেলায় উপস্থিত হই। মেলার সার্বিক পরিস্থিতি ও বই বিক্রিসহ পাঠকদের উপস্থিতি ভালো ছিল।

আমরা ক্রেতা ও ভক্তদের সঙ্গে মতবিনিময়, ছবি তোলা ও অটোগ্রাফ দিচ্ছিলাম। হঠাৎ অজ্ঞাতনামা কিছু লোক অসৎ উদ্দেশে এসে আমাকে ও আমার স্ত্রীকে আজেবাজে মন্তব্য করাসহ আমার প্রকাশিত কয়েকটি বই ছিঁড়ে ফেলে। একপর্যায়ে আমাকে মেলায় পুনারায় প্রবেশ করিলে স্ত্রীসহ বড় ধরনে ক্ষয়ক্ষতিসহ প্রাণনাশের হুমকি দেয়। পরে মেলার পরিবেশ রক্ষার্থে আমরা ঘটনাস্থল ত্যাগ করি। বর্তমানে আমি ও আমার স্ত্রীসহ নিরাপত্তাহীনতায় ভুগছি।

ডিএমপির শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, মুশতাক-তিশা দম্পতি শুক্রবার বইমেলার ঘটনা নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত করা হবে।

এর আগে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকালে সোহরাওয়ার্দী উদ্যানের মিজান পাবলিশার্সের সামনে উপচে পড়া ভিড় ছিল দর্শনার্থীদের। ‘তিশার ভালোবাসা’ বইটি হাতে নিয়ে পাঠকদের বই কিনতে উৎসাহিত করছিলেন মুশতাক তিশা দম্পতি। হঠাৎ একদল দর্শনার্থী তাদের দুয়োধ্বনি দিতে থাকে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের নিরাপত্তা দিয়ে মেলা প্রাঙ্গণ থেকে বের হতে সাহায্য করে।

/কেএইচ/এনএআর/
সম্পর্কিত
প্রধানমন্ত্রী ও সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
মন্ত্রণালয় থেকে ফোনের পর সেই এসিল্যান্ডের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
ইতালি প্রবাসীর ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ
সর্বশেষ খবর
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
মিছিল-শোভাযাত্রা-র‌্যালি-লংমার্চ: রাজনৈতিক কর্মসূচিগুলো কখন, কীভাবে এলো
মিছিল-শোভাযাত্রা-র‌্যালি-লংমার্চ: রাজনৈতিক কর্মসূচিগুলো কখন, কীভাবে এলো
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ