স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে এনআরবি প্রতিনিধি দলের বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৩৩আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৩৩

স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলামের সঙ্গে বৈঠক করেছে সেন্টার ফর এনআরবি’র প্রতিনিধি দল। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে প্রবাসীদের অংশগ্রহণ ও উন্নয়ন নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠানটির সদস্যরা সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে প্রতিনিধিদল স্থানীয় সরকার কার্যক্রমে প্রবাসীদের অংশগ্রহণ বিষয়ে আলোচনা করেন।

সেন্টার ফর এনআরবি’র চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকার ইশতিয়াক আহমদ চৌধুরী, ব্যাংকার আব্দুল হালিম চৌধুরী, কৃষিবিদ মো. শোয়েব চৌধুরী, ইঞ্জিনিয়ার এম এ রাজ্জাক, মাহাবুব আনাম এবং এডমিরাল (অব.) আওরঙ্গজেব চৌধুরী ও এয়ার চিফ মার্শাল (অব.) মাশিহুজ্জামান সেরনিয়াবাত ও সদস্য মো. মেহেদী হাসান চৌধুরী, শেখ মাসুমুল হাসান ও আইটি ইঞ্জিনিয়ার হাফেজ মনজুরুল ইসলাম।

বৈঠককালে মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন কার্যক্রমে প্রবাসীদের অংশগ্রহণ বিষয়ে আলোচনা হয়।

এসময় মন্ত্রী বলেন, প্রবাসীদের অংশগ্রহণের বিষয়ে লাগসই কোনও প্রস্তাব এলে মন্ত্রণালয় তা বিবেচনা করবে। এ সময় মন্ত্রণালয়ের সচিবসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসও/এমএস/
সম্পর্কিত
তাজুল ইসলামের বক্তব্য শুনবে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি
প্রসিকিউশনে ‘মামলা বাণিজ্য’: একে একে বেরিয়ে আসছে থলের বিড়াল 
অভিযোগগুলো সর্বতোভাবে মিথ্যা এবং ভিত্তিহীন: সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম