বীর মুক্তিযোদ্ধা কাজী কামরুজ্জামানের নামে সোহরাওয়ার্দী মেডিক্যালে সেমিনার রুম 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০৭আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০৭

বীর মুক্তিযোদ্ধা একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক কাজী কামরুজ্জামানের নামে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে সেমিনার কক্ষের নামকরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের সেমিনার কক্ষের নামকরণের পাশাপাশি গ্রন্থাগার, শিশু সার্জারি ও ওয়ার্ড এবং নিওনেটাল সার্জারি ওয়ার্ডেরও নামকরণ ফলক উন্মোচন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক কাজী কামরুজ্জামান সেমিনার কক্ষ ছাড়াও  অন্য যেসব নামকরণ হয়েছে, তা হলো— অধ্যাপক এএফএম মাসুদ গ্রন্থাগার, অধ্যাপক সাজ্জাদুর রহমান শিশু সার্জারি ওয়ার্ড ও অধ্যাপক শফিকুল হক নিওনেটাল সার্জারি ওয়ার্ড। অনুষ্ঠানে শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক  ডা. পরিতোষ কুমার পালিত স্বাগত বক্তব্য দেন। প্রয়াত অধ্যাপক এ এফ এম মাসুম সম্পর্কে স্মৃতিচারণ করেন ডা. মো. আব্দুল্লাহ আল ফয়সাল।

বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য দেন—শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. শফিউর রহমান, অধ্যক্ষ অধ্যাপক ডা. এ বি এম মাকসুদুল আলম এবং উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সোয়েল মামুদ।

প্রধান অতিথির বক্তব্য দেন অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ এমপি। সমাপনী বক্তব্য রাখেন শিশু সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মির্জা কামরুল জাহিদ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন শিশু সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. খন্দকার মঈনুল হাসান।  

উল্লেখ্য, সেমিনার কক্ষ উদ্বোধন অনুষ্ঠানে প্রয়াত অধ্যাপক ডা. এ এফ এম মাসুমের স্মরণে এক স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
খুলনা মেডিক্যালে আগুন: সরিয়ে নেওয়ার সময় আইসিইউয়ের রোগীর মৃত্যু
খুলনা মেডিক্যালে হাম ওয়ার্ডে ভর্তি রোগীর ৯০ শতাংশই টিকা নেয়নি
শিক্ষার্থীকে গুলি: মেডিক্যাল কলেজের প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম