স্বাধীনতা দিবসে ইনসাফ বারাকাহ হাসপাতালে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২৪, ১৫:১৬আপডেট : ২৬ মার্চ ২০২৪, ১৫:১৬

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিনা মূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে ইনসাফ বারাকাহ হাসপাতাল। মেডিক্যাল ক্যাম্পে দিনব্যাপী ২৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের চিকিৎসা সেবা দেবেন। এছাড়া রোগীরা বিনামূল্যে কিডনি চেক-আপ করাতে পারবেন। মঙ্গলবার (২৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বিভিন্ন এলাকা থেকে আগত ৩৪৫ জন সাধারণ মানুষ ও রোগী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। আয়োজনের উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মোক্তার সর্দার।

তিনি বলেন, ‘সমাজের সর্বস্তরের মানুষকে স্বাস্থ্য সেবার আওতায় আনতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারিভাবে উদ্যোগ নিতে হবে।’

ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডা. এম ফখরুল ইসলাম বলেন, ‘সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা সাধারণ মানুষের জন্য বিভিন্ন দিবসে এ ধরনের ক্যাম্পের আয়োজন করে থাকি। এবারও মহান বিজয় দিবস উপলক্ষে ক্যাম্পের আয়োজন করেছি।’

মেডিকেল ক্যাম্প উপলক্ষে হাসপাতালের পক্ষ থেকে ১৫ দিনব্যাপী ১ হাজার টাকার প্যাকেজে ছয়টি পরীক্ষা (সিবিসি, ইউরিন আর/ই, আরবিএস, ইসিজি ও হোল অ্যাবডোমেন আল্টাসনোগ্রাম এবং এস ক্রিটিনাইন) হেলথ চেকাপের ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনীয় অন্যান্য পরীক্ষা-নিরীক্ষায় ৫০ শতাংশ ছাড় (সিটি স্ক্যানসহ) দেওয়া হয়েছে। এছাড়া ৫০ শতাংশ ছাড় রয়েছে ডেন্টাল চেক-আপে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও ছিলেন– ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের চেয়ারম্যান প্রফেসর ডা. মতিয়ার রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন এবং বারাকাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ ডা. এম রহুল আমিন।

/এসও/আরকে/
সম্পর্কিত
খুলনা মেডিক্যালে আগুন: সরিয়ে নেওয়ার সময় আইসিইউয়ের রোগীর মৃত্যু
খুলনা মেডিক্যালে হাম ওয়ার্ডে ভর্তি রোগীর ৯০ শতাংশই টিকা নেয়নি
শিক্ষার্থীকে গুলি: মেডিক্যাল কলেজের প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম