শিশু প্রহরে ভিড়, রঙিন মলাট ও ছবির বইয়ে আগ্রহ ক্ষুদে পাঠকদের

সুবর্ণ আসসাইফ
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৬আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২২

অমর একুশে বইমেলায় শিশুদের পছন্দের স্থান শিশুচত্বর। প্রতিবছরের মতো এবারও শিশুতোষ বইয়ের পসরা বসেছে এই চত্বরে। এখানে স্টলগুলো বয়সভেদে শিশুদের উপযোগী বিভিন্ন ধরণের বই নিয়ে হাজির হলেও, শিশুরা পছন্দ করছে রঙ-বেরঙের মলাট আর ছবির বই। শিশু প্রহরে ভিড়, রঙিন মলাট ও ছবির বইয়ে আগ্রহ ক্ষুদে পাঠকদের

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শিশু চত্বরে বাংলা একাডেমির বিশেষ আয়োজন শিশু প্রহরে ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিন সকাল সাড়ে ১১টায় যথারীতি শিশুচত্বর মঞ্চে হাজির হয় জনপ্রিয় কার্টুন চরিত্র সিসিমপুরের হালুম, টুকটুকি, শিকু, ইকরি। তাদের সঙ্গে নাচে-গানে আনন্দঘন সময় পার করে শিশুরা। শিশু প্রহরের বিশেষ আয়োজন শেষ হতেই শিশুরা অভিভাবকদের নিয়ে ভিড় করেন স্টলগুলোতে। নেড়ে-চেড়ে পছন্দ করেন বই, সন্তানদের বই পড়ার আগ্রহ তৈরি করতে উৎসাহ দেন সচেতন অভিভাবকরাও।

শিশু প্রহরে ভিড়, রঙিন মলাট ও ছবির বইয়ে আগ্রহ ক্ষুদে পাঠকদের মেলার স্টলকর্মীরা জানান, বয়সভেদে উপযোগী বই রেখেছেন তারা। খুব ছোটদের জন্য আছে ছবির বই আবার একটু বড়দের জন্য আছে ভূতের গল্প থেকে স্পাইডারম্যান, রূপকথার গল্প। তবে শিশুদের বেশি আকর্ষণ করছে রঙ-বেরঙের মলাট আর ছবির বই।

শিশু প্রহরে ভিড়, রঙিন মলাট ও ছবির বইয়ে আগ্রহ ক্ষুদে পাঠকদের তাকডুম স্টলের বিক্রয়কর্মী শাকিব বলেন, 'আমাদের এবার চারটি নতুন বই এসেছে মেলায়। সবগুলো বই শিক্ষামূলক আর শিশুদের আকর্ষণের কথা মাথায় রেখে রঙিন ছবি দিয়ে সাজানো হয়েছে। ফলে শিশু ও অভিভাবক সবার সাড়া পাচ্ছি অনেক।'

শিশু প্রহরে ভিড়, রঙিন মলাট ও ছবির বইয়ে আগ্রহ ক্ষুদে পাঠকদের শিশুবেলা প্রকাশনী স্টলে কথা হয় প্রকাশক মমতাজ উদ্দীনের সাথে। তিনি বলেন, 'এখন শিশুরা ডিভাইস আসক্ত বেশি। তাই মেলাতে শখ করেই বেশি বই কিনছে। অভিভাবকেরা চান সন্তান বইমুখী হোক তাই মেলাতে তাদের নিয়েও আসছেন। তবে আগের মতো বইয়ের চাহিদা শিশুদের মধ্যে দেখা যায় না। তাই অধিকাংশ রঙিন মলাট, ছবি আছে এমন বই বিক্রি হচ্ছে।'

শিশু প্রহরে ভিড়, রঙিন মলাট ও ছবির বইয়ে আগ্রহ ক্ষুদে পাঠকদের প্রকাশক ও বিক্রয়কর্মীদের কথার মিল পাওয়া যায় অভিভাবকদের সঙ্গেও। আজিমপুর থেকে আসা ৪ বছরের রাইফার অভিভাবক জেসমিন বলেন, 'মেয়ে দুইটি বই কিনেছে। ওকে মেলায় এনেছি মূলত বইয়ের প্রতি আগ্রহ তৈরি করতে। আসার সময় ভেবেছিলাম ভূত বা রূপকথার বই কিনে দেবো। কিন্তু মেলায় এসে ওর পছন্দ ছবির বই।'

শিশু প্রহরে ভিড়, রঙিন মলাট ও ছবির বইয়ে আগ্রহ ক্ষুদে পাঠকদের মেলায় সিসিমপুর স্টলের সামনে কথা হয় মোহাম্মদপুর থেকে আসা ৭ বছরের রাহিনের সঙ্গে। রাহিন বলেন, 'সিসিমপুর থেকে ইলকাস মিলকাস কিনেছি। আর স্পাইডারম্যানের বই কিনবো, আর কার্টুনের বই কিনবো। আমার ছবির বই ভালো লাগে।'

শিশু প্রহরে ভিড়, রঙিন মলাট ও ছবির বইয়ে আগ্রহ ক্ষুদে পাঠকদের রাহিনের বাবা ব্যাংক কর্মকর্তা রাফিদ হাসান বলেন, 'এখন তো ভূতের বইয়ের থেকে ছবির বই পছন্দ বাচ্চাদের। আমার ইচ্ছা তাদের বই পড়ার অভ্যাস তৈরি হোক। সেটা ছবির বই থেকেও যদি হয়, তাহলে সেটাই।'

ছবি: নাসিরুল ইসলাম

/এমএস/
সম্পর্কিত
সৈয়দ রিয়াজুর রশীদের “সব চরিত্র অলীক বাস্তব মানবীয়” প্রকাশিত
কনির চোখে নতুন ‘দ্য গডফাদার’
প্রথমবার নারী প্রধান চরিত্রে মুরাকামির উপন্যাস
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম