মগবাজারে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৬আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৬

রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি, বয়স আনুমানিক (৪০) বছর। 

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. তমেজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘আজ সকাল আনুমানিক সোয়া ৯টার দিকে মগবাজার রেলগেইট এলাকায় দিয়ে রেললাইন পার হওয়ার সময়ে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় ছিঁটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ইনসাফ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে আমাদের খবর দেওয়া হয়।’

পরে সেখান থেকে ওই হাসপাতালের স্টাফ মো. হাসান তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যান। ঢামেক চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর বেলা ১১টা তাকে মৃত ঘোষণা করেন। 

বিষয়টি ঢাকা রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে, এ ব্যাপারে তারা ব্যবস্থা নেবেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তিনি জানান, মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।

/এআইবি/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বশেষ খবর
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি