সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ারের সিআইবি রিপোর্ট হাইকোর্টে তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:১১আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:১১

দ্বাদশ সংসদ নির্বাচনে হলফনামায় ব্যাংক ঋণের তথ্য গোপন করার অভিযোগে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সরকার দলীয় সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ারের সিআইবি রিপোর্ট তলব করেছেন হাইকোর্ট।  বাংলাদেশ ব্যাংককে অবিলম্বে এই নথি আদালতে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

একইসঙ্গে তার হলফনামাসহ নির্বাচন কমিশনে দাখিল করা যাবতীয় নথি দাখিল করতে ইসিকে নির্দেশ দিয়েছেন আদালত।

একই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমেদের আবেদনের শুনানি নিয়ে রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা ও ব্যারিস্টার হামিদুল মিসবাহ।

এর আগে দ্বাদশ সংসদ নির্বাচনে হলফনামায় ব্যাংক ঋণের তথ্য গোপনের অভিযোগে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নৌকা প্রতীকে বিজয়ী প্রার্থী খাদিজাতুল আনোয়ারের সংসদ সদস্য পদ বাতিল ও পুনর্নির্বাচনের জন্য হাইকোর্টে নির্বাচনি মামলা দায়ের করেন একই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএসপির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমেদ।

আইনজীবীরা জানান, নির্বাচনি হলফনামায় খেলাপি ঋণ সংক্রান্ত অর্থঋণ আদালতের মামলাসহ নিজ ৮টি ব্যাংক ঋণের তথ্য গোপন করে সংসদ সদস্য পদে নির্বাচন করেছেন খাদিজাতুল আনোয়ার।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম