মির্জা আব্বাসের জামিন, কারামুক্তিতে বাধা নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪৩আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪৯

ঢাকার রেলওয়ে থানায় দায়ের করা রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টের এক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে শুনানি শেষে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুলহাস উদ্দিনের আদালত এ আদেশ দেন। সব মামলায় জামিনের আদেশ হওয়ায় মির্জা আব্বাসের কারামুক্তিতে আর কোনও বাধা নেই বলে  জানিয়েছেন আইনজীবী মহিউদ্দিন চৌধুরী।

মির্জা আব্বাসের পক্ষে জামিন শুনানি করেন অ্যাডভোকেট মহিউদ্দিন চৌধুরী। তিনি বলেন, গত ৩১ অক্টোবর মির্জা আব্বাসকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ১১টি মামলা হয়। এর আগে ১০টি মামলায় তিনি জামিন পেয়েছেন। এগারোতম মামলায় তিনি কারাগারে আছেন। আজ সেটাতেও আদালত তার জামিন মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত দুই হাজার টাকা মুচলেকায় আসামির জামিনের  আদেশ দেন।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর রাতে নাশকতার এক মামলায় ঢাকার শহীদবাগ এলাকা থেকে মির্জা আব্বাসকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

আরও পড়ুন:

দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলো মির্জা আব্বাসকে

কারামুক্ত হলেন মির্জা ফখরুল ও আমির খসরু

/এআই/এপিএইচ/
সম্পর্কিত
হোটেল দখলের মামলায় বিএনপি-যুবদলের ৬ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
লংমার্চে বিরোধী দলের অর্জন কী
গণপতির বাড়ি থেকে চুরি হওয়া স্বর্ণালংকার কোথায়, উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?
সর্বশেষ খবর
পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১
পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১
দুই পুলিশ সদস্য আটক
দুই পুলিশ সদস্য আটক
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
হোটেল দখলের মামলায় বিএনপি-যুবদলের ৬ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
হোটেল দখলের মামলায় বিএনপি-যুবদলের ৬ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ