কারামুক্ত হলেন মির্জা ফখরুল ও আমির খসরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০৯আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:১৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে বেরিয়ে আসেন তারা। মির্জা ফখরুল ইসলাম গ্রেফতারের ১০৯ দিন এবং আমির খসরু মাহমুদ ১০৫ দিন পর কারামুক্ত হলেন। 

এসময় উপস্থিত নেতাকর্মীরা লাল গোলাপের পাপড়ি ছিটিয়ে মির্জা ফখরুল ও আমির খসরুকে শুভেচ্ছা জানান। দলের অন্যতম শীর্ষ এই দুই নেতাও ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে হাত নাড়িয়ে নেতাকর্মীদের সম্ভাষণের জবাব দেন। 

এসময় বিএনপির কেন্দ্রীয় কমিটির কয়েকজন নেতাও সেখানে উপস্থিত ছিলেন। বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানান, মুক্তি পেয়ে তারা তাদের বাসার দিকে রওনা দিয়েছেন।

বাসার উদ্দেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সঙ্গে বিএনপিনেত্রী নিপুণ রায় চৌধুরী (ছবি: বিএনপির মিডিয়া উইংয়ের সৌজন্যে)

প্রসঙ্গত, গেলো ২৯ অক্টোবর গোয়েন্দা পুলিশ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গুলশানের বাসভবন থেকে তুলে নিয়ে যায়। এরপর প্রায় ৯ ঘণ্টা পর তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। ২ নভেম্বর দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে গুলশানের তার বাসা থেকে তুলে নিয়ে যায়। পরে তাকেও প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পুলিশের করা মামলায় গ্রেফতার দেখানো হয়।

/এসটিএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
লংমার্চে বিরোধী দলের অর্জন কী
জামিনে মুক্তি পাওয়া ওয়ার্ড বিএনপির সভাপতিকে গুলি করে হত্যা
প্রকৃত আসামি বিদেশে, নামে মিল থাকায় জেলেকে কারাগারে পাঠালো পুলিশ
সর্বশেষ খবর
কর্ণফুলী ইউরিয়া সার কারখানায় আবারও উৎপাদন বন্ধ
কর্ণফুলী ইউরিয়া সার কারখানায় আবারও উৎপাদন বন্ধ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুকুরে গোসলে নেমে দুই নারীর মৃত্যু
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুকুরে গোসলে নেমে দুই নারীর মৃত্যু
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
তেল ও রিয়েল এস্টেটকে পেছনে ফেলে বিলিয়নিয়ার তৈরিতে শীর্ষে এআই
তেল ও রিয়েল এস্টেটকে পেছনে ফেলে বিলিয়নিয়ার তৈরিতে শীর্ষে এআই
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ