নড়াইলে বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন সেনাপ্রধান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩৪আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩৪

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) মধুমতি আর্মি ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন। একইসঙ্গে তিনি নড়াইলে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের (পিবিআরএলপি) আওতায় নির্মিতব্য নড়াইল রেলওয়ে স্টেশনের কাজের অগ্রগতি এবং বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ২৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়নের রোড প্রশস্তকরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প পরিদর্শন করে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন। পাশাপাশি স্থানীয় গবিব ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ শেষে নড়াইল জেলার লোহাগড়া উপজেলাধীন করফায় ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সামনে নিজের দান করা জমিতে স্থাপিত ‘আল হুদা মসজিদ’ উদ্বোধন করেন। এছাড়া তিনি মল্লিকপুর ইউনিয়ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নির্মিত অধ্যাপক শেখ মো. রোকন উদ্দিন আহমেদ মাল্টিপারপাস হল উদ্বোধন এবং শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় সেনাপ্রধানের সঙ্গে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোর এরিয়া, চিফ কনসালটেন্ট জেনারেল সেনাসদর, এডহক সিএসসি এবং চিফ কোঅর্ডিনেটর, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প, নড়াইলের জেলা প্রশাসক ছাড়াও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

/জেইউ/আরআইজে/
সম্পর্কিত
‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত ভারত, জানালেন সেনাপ্রধান
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছে সেনাবাহিনী, স্মরণ রাখবে জাতি: সেনাপ্রধান
ইতিহাসের সেরা নির্বাচন হয়েছে: সেনাপ্রধান
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের