কঙ্গো মিশনে প্রতিস্থাপন হচ্ছে বিমান বাহিনীর কন্টিনজেন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১৫আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১৫

ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কন্টিনজেন্ট প্রতিস্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান বাহিনীর সদর দফতরে কঙ্গোগামী কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমান বাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনার আহ্বান জানান। পরে তিনি মিশনের সাফল্য কামনায় আয়োজিত এক বিশেষ মোনাজাতে অংশ নেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা, ঢাকার এয়ার অফিসাররা এবং বিমান সদর ও ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কঙ্গো শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর ২টি কন্টিনজেন্টে (ইউটিলিটি এভিয়েশন ইউনিট ও এয়ার ট্রান্সপোর্ট ইউনিট) বিমান বাহিনীর সর্বমোট ২৫২ জন সদস্য কাজ করছেন। যেখানে আগে থেকেই ছয়টি এমআই সিরিজের হেলিকপ্টার ও একটি সি-১৩০ পরিবহন বিমান এবং গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট রয়েছে।

/জেইউ/আরআইজে/
সম্পর্কিত
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে ঢোকার আগে কঙ্গো দলকে কঠোর শর্ত
ইবোলা প্রাদুর্ভাবে বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প বাতিল করেছে কঙ্গো 
প্রধানমন্ত্রীর সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী