‘বাংলাদেশ-ভারতের মানুষকে কাঁটাতার দিয়ে আলাদা করা সম্ভব নয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫১আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫১

বাংলাদেশের সঙ্গে ভারতের ৫টি রাজ্যের সীমানা রয়েছে। ত্রিপুরাকে তিন দিক থেকে আলিঙ্গন করে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ও ত্রিপুরার মানুষ রাজনৈতিক কারণে একে-অপরের থেকে বিচ্ছিন্ন, বিদেশি বলে চিহ্নিত। কিন্তু নদীর পানি মাঝ খানে কাটলে যেমন আলাদা হয় না, তেমনই উভয় পাশের মানুষকে কাঁটাতার দিয়ে আলাদা করা সম্ভব নয়।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জাতীয় প্রেসক্লাব আয়োজিত ‘মহান মুক্তিযুদ্ধে ত্রিপুরা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। সভায় ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির ১৩ সদস্যের একটি দল অংশ নেয়।

আলোচনা সভায় আগরতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রমাকান্ত দে বলেন, ‘ত্রিপুরার ভৌগোলিক অবস্থান অদ্ভুতভাবে গাঁথা বাংলাদেশের সঙ্গে। বাংলাদেশের সঙ্গে ভারতের ৫টি রাজ্যের সীমানা রয়েছে। অন্যান্য রাজ্যের যেখানে এক দিক থেকে সীমানা রয়েছে, সেখানে ত্রিপুরাকে তিন দিকের বেশি সীমানা আলিঙ্গন করে রয়েছে বাংলাদেশ। ত্রিপুরা রাজ্যের ৯১৭ কিলোমিটার সীমান্তের ৮৩৯ কিলোমিটারই বাংলাদেশের সঙ্গে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার আত্মার সম্পর্ক। আজ বাংলাদেশ ও ত্রিপুরার মানুষ রাজনৈতিক কারণে একে অপরের থেকে বিচ্ছিন্ন, বিদেশি বলে চিহ্নিত। কিন্তও নদীর পানি মাঝ খানে কাটলে যেমন আলাদা হয় না, তেমনই উভয় পাশের মানুষকে তাঁরকাটা দিয়ে আলাদা করা সম্ভব নয়। আমরা এক ভাষায় কথা বলি, আমাদের হাসি, কথা, দুঃখ, বেদনা, চালচলন, আচার-ব্যবহার, জীবনধারা সবই এক। বাংলাদেশের সঙ্গে ত্রিপুরায় বসবাসকারী সাধারণ মানুষের কোনও গড়মিল নেই। ন্যূনতম ভিন্নতা নেই, কাঁটাতারের এপার-ওপারের কৃষকের মাঝে। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম যেমন আমাদের প্রাণের সঙ্গে মিশে আছেন, তেমনই মানুষের সঙ্গে।’

বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক হারুন হাবীব বলেন, ‘ত্রিপুরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের তীর্থস্থান। এই রাজ্যের সর্বস্তরের মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বাংলাদেশের স্বাধীনতার জন্য অবদান রেখেছেন। আজকের দিনে তাদের সবাইকে গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি।’

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন,  ‘বাংলাদেশ স্বাধীন হওয়ার পেছনে ত্রিপুরার সর্বস্তরের মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রেখেছেন। তাদের সবাইকে আজকের দিনে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। বাংলাদেশের স্বাধীনতার পেছনে ভারতের ভূমিকা অনস্বীকার্য। ত্রিপুরার অবদানও ভুলে যাওয়া সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘ভিসা ও ইমিগ্রেশন জটিলতা নিরসনে দু’দেশের সাংবাদিকদের ভূমিকা রাখার সুযোগ রয়েছে।’

জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে ভারতের প্রান্তিক রাজ্য ত্রিপুরার সর্বস্তরের মানুষ এবং রাজনৈতিক ও সামাজিক নেতৃজন যে সহায়ক ভূমিকা পালন করেছিলেন, তার গভীরতা এখনও আমাদের জানা হয়ে ওঠেনি। এই জানার প্রয়াস মুক্তিযুদ্ধের বহুমাত্রিকতা মেলে ধরে আমাদের সামনে। ত্রিপুরার সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসনীয়।’

আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য বলেন, ‘রামগড়ে মুক্তিযুদ্ধের ট্রেনিং গ্রহণের ব্যাপারে যারা উদ্বুদ্ধ করেছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন হেমদা রঞ্জন ত্রিপুরা। অম্পিনগরে ২ মাস গেরিলা প্রশিক্ষণ শেষে তাকে ৪০ জনের একটি বাহিনীর অধিনায়ক করে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে পাঠানো হয়। সেখানে তিনি অসংখ্য পাকবাহিনীর ঘাঁটিতে গেরিলা আক্রমণ করেন।’

আলোচনায় আরও বক্তব্য রাখেন— ইতিহাসবিদ ও অধ্যাপক মুনতাসীর মামুন, শিল্পী হাশেম খান, জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সেমিনার, মিট দ্য প্রেস ও আন্তর্জাতিক লিয়াজোঁ উপ-কমিটি আহ্বায়ক জুলহাস আলম, আগরতলা প্রেস ক্লাবের সহ-সভাপতি সৈয়দ সাজ্জাদ আলী প্রমুখ।

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন ৮ জুন
অনেক গুপ্ত চাঁদাবাজ জামায়াতে ইসলামীতে আশ্রয় নিয়েছে: রিজভী
যে কারণে নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের