ঢাবিতে অভিজিৎ হত্যার বিচারের দাবিতে মশাল মিছিল

ঢাবি প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০৪আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ব্লগার ও লেখক অভিজিৎ রায়ের হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তির দাবিতে মশাল মিছিল করা হয়েছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) অভিজিৎ হত্যার ৯ বছর পূর্তিতে ‘নিপীড়নের বিরুদ্ধে শাহবাগে’র উদ্যোগে এই মশাল মিছিল করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ডাস এলাকায় শুরু হয়ে শাহবাগে এক সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয়।

এ সময় বিক্ষোভকারীরা ‘মৌলবাদের আস্তানা, খুন হত্যার আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’; ‘মুক্তিযুদ্ধের বাংলায়, মত প্রকাশের বাংলায়, খুন হত্যার ঠাঁই নাই’; ‘মত প্রকাশের স্বাধীনতা, দমন করা চলবে না’; ‘কলম ও চাপাতি, একসাথে চলে না’; ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’; ‘খুন হত্যা যেখানে, লড়াই হবে সেখানে’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ২০১৫ সালের আজকের দিনে বিশিষ্ট ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট অভিজিৎকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হলেও দীর্ঘ ৯ বছরেও তার কোনও বিচার হয়নি। বর্তমানে আসামিরা পলাতক রয়েছে, তাদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনও তৎপরতা লক্ষ করা যায়নি।

তারা আরও বলেন, আজ মুক্তচিন্তার মানুষকে হত্যা করে দেশকে মেধাশূন্য করার চেষ্টা চালানো হচ্ছে। আবার তাদের সঙ্গে একদল লোক আঁতাত করছে। কিন্তু আমরা বলবো, অভিজিৎ যে মুক্তচিন্তার লড়াই শুরু করেছিল, সেই লড়াই থেমে থাকবে না বরং মশালের অগ্নিশিখার মতো আবারও জ্বলে উঠবে।

/এনএআর/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের